চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইতিহাস লিখল ইস্ট জোন। সাউথ জোনের বিরুদ্ধে ফাইনাল ড্র হলেও প্রথম ইনিংসে ৩৭২ রানের বিশাল লিডের সুবাদে ১৩ বছর পর (Duleep Trophy) দলীপ ট্রফি ঘরে তুলল ইস্ট জোন। অধিনায়ক ঈশান কিষানের দুরন্ত ব্যাটিং এবং তরুণ ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে এল এই ঐতিহাসিক সাফল্য।
Duleep Trophy: ঈশানের ৩৫০, কুশাগ্রা-শিখরের দাপট
প্রথম ইনিংসে ৭০৮ রানের পাহাড় গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইস্ট জোন। অধিনায়ক ঈশান কিষান একাই করেন ২৭০ রান। কুমার কুশাগ্রা যোগ করেন ১০১ রান। দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক থামেননি—৮০ রান করে ম্যাচে তাঁর মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫০। ঝাড়খণ্ডের শিখর মোহনও অভিষেক দলীপ ম্যাচে ৮৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
𝙏𝙝𝙖𝙩 𝙒𝙞𝙣𝙣𝙞𝙣𝙜 𝙁𝙚𝙚𝙡𝙞𝙣𝙜 🏆 Congratulations to the Ishan Kishan-led East Zone on winning their third #DuleepTrophy title 👏👏 #EZvSZ | @ishankishan51 https://t.co/u6D4UvOTEp
— BCCI Domestic (@BCCIdomestic) September 10, 2026
কুরাইশির প্রথম শতরান
(Duleep Trophy) পঞ্চম দিনে ২১২/৫ থেকে শুরু করে ইস্ট জোনের দ্বিতীয় ইনিংস পৌঁছে যায় ৩৮৮/৭-এ। মহম্মদ কৌনাইন কুরাইশি ১৯০ বলে অপরাজিত ১১৬ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম শতরান পূর্ণ করেন। অনুকূল রায়ের সঙ্গে সপ্তম উইকেটে তাঁর ১৫০ রানের জুটি দলকে আরও শক্ত অবস্থানে পৌঁছে দেয়। রায় করেন ৬৪। শতরানের পর কুরাইশি পরপর দু’টি ছক্কাও হাঁকান।
Duleep Trophy: প্রথম ইনিংসেই লেখা হয়েছিল জয়
দক্ষিণ জোনের প্রথম ইনিংস থামে মাত্র ৩৩৬ রানে। অধিনায়ক তিলক বর্মা ৯৯ রান করেন, আর ইস্টের হয়ে মুকেশ কুমার নেন ৩ উইকেট। ফলে ৩৭২ রানের প্রথম ইনিংস লিড নিয়েই ট্রফি নিশ্চিত করে ইস্ট জোন। ধীর ওভার-রেটের জন্য দক্ষিণ জোনকে পাঁচ রান জরিমানাও করা হয়।
শামি-সিরাজের লড়াই, শেষ হাসি ইস্টের
নিজের ১০০তম প্রথম শ্রেণির ম্যাচে মহম্মদ শামিও নজর কাড়েন। ফল কার্যত নিশ্চিত হয়ে গেলেও দক্ষিণের হয়ে মহম্মদ সিরাজ টানা নয় ওভার বোলিং করে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ২.১০ মিনিটে ম্যাচ ড্র ঘোষণা হয় এবং ঈশান কিষানের নেতৃত্বে ইস্ট জোন তৃতীয়বার (Duleep Trophy) দলীপ ট্রফি জিতে ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটায়। মাঠে স্টাম্প হাতে ঈশান ও বৈভব সূর্যবংশীর উচ্ছ্বাসে জমে ওঠে চ্যাম্পিয়ন উদযাপন।
BCCI নির্বাসিত করা ২ ক্রিকেটারকে পুরস্কার, CAB-কে তোপ BJP বিধায়কের












1 thought on “১৩ বছরের অপেক্ষার অবসান, ঈশানের নেতৃত্বে তৃতীয়বার দলীপ ট্রফি ঘরে তুলল ইস্ট জোন”