বয়স ভাঁড়ানোর অভিযোগে BCCI-এর শাস্তির মুখে দুই ক্রিকেটার। তাঁদের নাম আবার রয়েছে CAB-এর নির্বাসিত ৬২ ক্রিকেটারের তালিকাতেও। (CAB Awards Controversy) অথচ সেই দুই ক্রিকেটারকেই CAB-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে। একজন মঞ্চে উঠে পুরস্কারও নিয়েছেন। এই ঘটনা ঘিরেই এবার নতুন করে প্রশ্নের মুখে বঙ্গ ক্রিকেটের প্রশাসন।
CAB Awards Controversy: নির্বাসনের তালিকায়, তবু পুরস্কার কেন?
দিন কয়েক আগেই ৬২ ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় CAB। আগামী দুই মরশুমে তাঁরা অন্য ক্লাবে যেতে পারবেন না, এমনকী নতুন চুক্তিতেও অংশ নিতে পারবেন না। সেই তালিকায় রয়েছেন রবি কুমার ও রোহিত যাদব। দু’জনের বিরুদ্ধেই বয়স সংক্রান্ত তথ্য নিয়ে গরমিলের অভিযোগ উঠেছিল।
২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন রবি। সূত্রের খবর, তাঁর নথিতে প্রায় ৪৫ মাসের হিসেবের গরমিল ধরা পড়েছে। অন্যদিকে, রোহিত যাদবকেও একই অভিযোগে ভারতীয় এ দল থেকে বাদ দেয় BCCI।
CAB বার্ষিক পুরস্কার বিতরণীতে চাঁদের হাট, বর্ষসেরা সুদীপ; জীবনকৃতি সম্মান উৎপল ও পূর্ণিমাকে
CAB Awards Controversy: ‘বর্ষসেরা’ সম্মান ঘিরে প্রশ্ন
ভারতের এ দলে সুযোগ পাওয়া এই দুই ক্রিকেটারকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করে CAB। রবি নিজে মঞ্চে উঠে পুরস্কার নেন। তবে অনুষ্ঠানে ছিলেন না রোহিত। এখানেই প্রশ্ন—নির্বাসিত ক্রিকেটারদের কীভাবে পুরস্কৃত করা হল?
CAB সচিব বাবলু কোলে এই ঘটনায় প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এমন ঘটনা নতুন নয়, এ ধরনের ৫০০ থেকে ৭০০টি ঘটনা রয়েছে।
তদন্তের দাবি বিধায়কের
(CAB Awards Controversy) ঘটনায় রাজ্য সরকারের হস্তক্ষেপ এবং কলকাতা পুলিশের স্বতঃপ্রণোদিত/সুও মোটো তদন্তের দাবি তুলেছেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি। তাঁর অভিযোগ, যোগ্য ক্রিকেটাররা সুযোগ না পেলেও অসদুপায়ে অযোগ্যদের সুযোগ দেওয়ার অভিযোগ নিয়মিত আসে।
বিধায়কের প্রশ্ন, “তাহলে CAB এই ঘটনার কেন তদন্ত করেনি? কোন র্যাকেটের মাধ্যমে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, তা খতিয়ে দেখা উচিত। যারা সার্টিফিকেট প্রদান করেছে তাদের বিরুদ্ধে CAB-এর কি অবস্থান ছিল? অনেক প্রতিভাবান খেলোয়াড় সুযোগ পায় না। অথচ এই ধরনের ঘটনা ঘটেছে। সচিব যখন নিজেই কথা বলছেন তখন এটা অত্যন্ত উদ্বেগজনক।”
তাঁর আরও দাবি, CAB সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশাসক হিসাবে নিজের দায়িত্ব এড়াতে পারেন না। তবে সৌরভের ক্রিকেটার হিসেবে অবদান নিয়ে কোনও প্রশ্ন তুলছেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।
এশিয়ান গেমসের আগেই বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন হর্ষিত রানা












1 thought on “BCCI নির্বাসিত করা ২ ক্রিকেটারকে পুরস্কার, CAB-কে তোপ BJP বিধায়কের”