শুক্রবার ভোরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট (Vladimir Putin) ভ্লাদিমির পুতিন। ২০২৬ সালের BRICS সম্মেলনকে সামনে রেখে তাঁর এই সফর ঘিরে কূটনৈতিক মহলে বাড়ছে আগ্রহ। দিল্লি বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টের সরকারি বিমান অবতরণ করে। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন পুতিন। শনিবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে অষ্টাদশতম BRICS-সম্মেলন। চিনের প্রেসিডেন্ট জিনপিং-সহ আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের অধিকাংশই শনিবার আসবেন। একদিন আগেই ভারতে এলেন পুতিন।
বৈঠকে বাণিজ্য-প্রতিরক্ষা-জ্বালানি
মোদির সঙ্গে বৈঠকে ভারত-রাশিয়া সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। বিশেষ গুরুত্ব পেতে পারে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এটাই কোনও BRICS সম্মেলনে (Vladimir Putin) পুতিনের প্রথম বিদেশ সফর।
Vladimir Putin: সম্প্রতি SCO-তেও মুখোমুখি দুই নেতা
গত ৩১ অগস্ট বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের বৈঠক হয়েছিল। সেখানে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ ও যোগাযোগ নিয়ে সহযোগিতা পর্যালোচনা করেন তাঁরা। পশ্চিম এশিয়া ও কৃষ্ণসাগরীয় অঞ্চলের সংঘাত নিয়েও আলোচনা হয়।
Vladimir Putin: নজরে Su-57, বিরল খনিজ
ভূ-রাজনৈতিক চাপ ও রাশিয়ার উপর পশ্চিমি নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চাইছে দুই দেশ। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বিরল মাটির খনিজ নিয়ে সহযোগিতা এবং ভারতে রাশিয়ার সুখোই Su-৫৭ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। পাশাপাশি ভারতেই IL-১১৪ টার্বোপ্রপ ও সুখোই সুপারজেট ১০০ তৈরির বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু।
ভারতের আকাশে এবার রুশ বিমান? নতুন চুক্তি করছে রাশিয়া












1 thought on “BRICS-এর আগে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে কী নিয়ে হবে আলোচনা?”