রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আমিশা প্যাটেলের মুম্বইয়ের বাড়িতে চুরি! ৫ লক্ষ টাকার গয়না খোয়া যাওয়ার দাবি

Published on: September 12, 2026
ameesha patel mumbai home robbed
---Advertisement---

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বইয়ের বাড়িতে চুরি। প্রায় ৫ লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে বলে দাবি পরিবারের । ওই বাড়িতে অভিনেত্রীর বাবা-মা থাকেন বলে জানা গিয়েছে। আইএএনএস (IANS)-এর তথ্য অনুযায়ী, এই ঘটনায় মুম্বই পুলিশ এক পরিচারিকাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ওই পরিচারিকার নাম সীমা ঘাটে (৪০)। তিনি গত দেড় বছর ধরে ওই বাড়িতে কাজ করছিলেন (ameesha patel mumbai home robbed)।

ameesha patel mumbai home robbed: কী ঘটছে?

অভিনেত্রীর মা, আশা প্যাটেলের অভিযোগের ভিত্তিতে মুম্বই মেরিন ড্রাইভ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত এগোতেই পুলিশ সীমা ঘাটে নামে ওই পরিচারিকাকে গ্রেফতার করে। যে পরিমান সোনার গয়না চুরি হয়েছিল তার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা বলে দাবি পরিবারের। আশা প্যাটেলের অভিযোগ, তিনি এই চুরির পিছনে ওই পরিচারিকাকেই সন্দেহ করেছিলেন এবং, অপরাধ স্বীকার করে গয়নাটি ফেরত দেওয়ার কথাও তিনি বলেছিলেন। অভিনেত্রীর মায়ের অভিযোগ, তাঁর পরেও ওই পরিচারিকা চুরি করা ওই গয়না ফেরত দেয়নি। এরপর আশা প্যাটেল মেরিন ড্রাইভ পুলিশের দ্বারস্থ হন। সেখানে ওই পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন (ameesha patel mumbai home robbed)।

পুলিশ প্রথমে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-র ৩০৬ নম্বর ধারায় এক অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে। পরবর্তীতে ক্রাইম ডিটেকশন টিম এই মামলার তদন্ত চালায়। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে মুম্বইয়ের ভিরার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালত তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। চুরি যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুধুতাই নয়, এই পরিচারিকার বিরুদ্ধে অপরাধীর তালিকায় পূর্বে কোনও রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment