রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গুলজারের পাশে দাঁড়িয়েই নার্ভাস ‘বেবো’, ‘দায়রা’ নিয়ে কী বললেন করিনা?

Published on: September 11, 2026
---Advertisement---

মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে শুক্রবার, ১১ সেপ্টেম্বর প্রকাশ পেল ‘দায়রা’ ছবির টাইটেল ট্র্যাক ‘সচ কা দায়রা’। আর সেই মঞ্চেই কিংবদন্তি গীতিকার গুলজারের সঙ্গে দাঁড়িয়ে নিজের নার্ভাস হওয়ার কথা জানালেন করিনা কপূর খান। গুলজারের লেখা এই গানটি গেয়েছেন বি প্রাক। সুর দিয়েছেন অমিত ত্রিবেদী। অনুষ্ঠানে ছিলেন পরিচালক মেঘনা গুলজার, তাঁর বাবা গুলজার, করিনা এবং পৃথ্বীরাজ সুকুমারন। (Kareena Kapoor Khan)

গুলজারের সঙ্গে মঞ্চে করিনা

করিনা বলেন, গুলজার সাহেবের সঙ্গে একই মঞ্চে থাকা তাঁর কাছে বড় মুহূর্ত। ছোটবেলা থেকেই তাঁর ছবি দেখেছেন। করিনার শাশুড়ি শর্মিলা ঠাকুরও গুলজারের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। তাই মেঘনা গুলজারের ছবিতে কাজ করার সুযোগকে তিনি সেই সম্পর্কের একটি সুন্দর পূর্ণতা হিসেবেই দেখছেন।

করিনার কথায়, গুলজারের লেখা গান না থাকলে কোনও অভিনেতার কেরিয়ারই যেন সম্পূর্ণ হয় না। তাঁর এই মন্তব্যে হাততালিতে ভরে যায় অনুষ্ঠান। (Kareena Kapoor Khan)

‘বেবো’ এক্সপ্রেশনেও ছিল নিয়ন্ত্রণ

ছবিতে করিনার চরিত্র অজুনি। তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায়। চরিত্রটি অত্যন্ত সংযত। তাই নিজের পরিচিত অভিব্যক্তি দেখানোর সুযোগ খুব বেশি পাননি তিনি। (Kareena Kapoor Khan)

করিনা জানান, পরিচালক মেঘনা অত্যন্ত কঠোর। ২৬ বছরের কেরিয়ারে বহু পরিচালকের সঙ্গে কাজ করলেও মেঘনার সেটে তাঁকে সবসময় সতর্ক থাকতে হয়েছে। এমনকী শুটিংয়ে পৌঁছনোর জন্য টিমকে কল টাইমের আধ ঘণ্টা আগেই পৌঁছতে বলতেন তিনি।

বাস্তবের যন্ত্রণা দেখানো সহজ নয়

মেঘনা জানান, ‘দায়রা’ কোনও সহজ উত্তর দেওয়ার ছবি নয়। বরং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে রাখে। বাস্তব ঘটনা থেকে গল্প তৈরি করার সময় সীমার মধ্যে থাকতে হয়। মানুষের যন্ত্রণাকে কোনওভাবেই ব্যবহার করা উচিত নয় বলেও জানান তিনি। (Kareena Kapoor Khan)

পৃথ্বীরাজের ছবিতে নেই ‘স্লো মোশন’

পৃথ্বীরাজ জানান, তাঁর ছবিতে প্রায়ই পরিচিতি দৃশ্যে স্লো মোশন থাকে। কিন্তু ‘দায়রা’-তে তা নেই। মেঘনার সঙ্গে এ নিয়ে তাঁদের মজার কথাবার্তাও চলত। ছবিতে করিনা ও পৃথ্বীরাজ শুধু চরিত্র নন, তাঁরা গল্পের দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিনিধিও।

ছবিটির প্রথম কাট দেখে গুলজারও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানান। মেঘনা বলেন, তাঁর বাবা স্ক্রিপ্টে নিজের মতামত লিখে দেন। তাঁর দেওয়া এক্সক্লামেশন মার্ক দেখেই বোঝা যায়, কোনও অংশ তাঁর পছন্দ হয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দায়রা’। করিনার জন্মদিন ২১ সেপ্টেম্বর। তাই ছবির মুক্তিকে তিনি দর্শকদের কাছ থেকে জন্মদিনের উপহার পাওয়ার সুযোগ হিসেবেও দেখছেন। (Kareena Kapoor Khan)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “গুলজারের পাশে দাঁড়িয়েই নার্ভাস ‘বেবো’, ‘দায়রা’ নিয়ে কী বললেন করিনা?”

Leave a Comment