রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দেশজুড়ে ৭৩টি সাইবার প্রতারণায় Airtel ডিস্ট্রিবিউটরকে গ্রেফতার করল CBI

Published on: September 12, 2026
Airtel Distributor Arrested
---Advertisement---

বিহারের বৈশালী থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। (Airtel Distributor Arrested) অবৈধ সিম বক্স কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণা চালানোর অভিযোগে Airtel-এর এক এরিয়া ডিস্ট্রিবিউটরকে গ্রেফতার করেছে CBI. তদন্তে এখনও পর্যন্ত ১,৩০০-র বেশি সিম কার্ডের হদিশ মিলেছে। এর মধ্যে ৭০০-র বেশি সিম কার্ড এক ডিস্ট্রিবিউটর একাধিক Point of Sale (PoS)-এর ক্রেডেনশিয়াল অপব্যবহার করে ইস্যু করেছিল বলে অভিযোগ।

Airtel Distributor Arrested: ১০ জায়গায় CBI তল্লাশি

১২ সেপ্টেম্বর বৈশালী ও ওডিশার জগৎসিংহপুর জেলার মোট ১০টি জায়গায় তল্লাশি চালায় CBI। সেখান থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, সিম কার্ড-সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। বৈশালীর মাহুয়া এলাকার Airtel-এর এরিয়া ডিস্ট্রিবিউটরকে সিম জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

১,৩০০ সিম, ৭৩ সাইবারক্রাইম

(Airtel Distributor Arrested) সুপৌল জেলায় গত বছর ধরা পড়া একটি অবৈধ সিম বক্স অপারেশনের তদন্ত বর্তমানে CBI-এর হাতে। যে বাড়িতে এই কার্যক্রম চলছিল, সেখান থেকে ১,৩০০-র বেশি সিম উদ্ধার হয়েছিল। CBI-এর তথ্য অনুযায়ী, এই সিম বক্সের সঙ্গে দেশের অন্তত ৭৩টি সাইবারক্রাইমের যোগ রয়েছে, যার মধ্যে ‘ডিজিটাল অ্যারেস্ট’ পদ্ধতিতে প্রতারণার অভিযোগও রয়েছে।

BRICS Summit-এ অতিথি আপ্যায়নে ‘রয়্যাল’ ছোঁয়া, জয়পুরে তৈরি বিশেষ রুপোর বাসন-কাটলারি

PoS ক্রেডেনশিয়াল ও বায়োমেট্রিকের অপব্যবহার

তদন্তে দেখা যায়, অধিকাংশ সিম বিহার ও ওড়িশা থেকে ইস্যু হয়েছিল। এর মধ্যে ৭০০-র বেশি সিম বৈশালীর এক ডিস্ট্রিবিউটর এক ডজনেরও বেশি PoS-এর ক্রেডেনশিয়াল ব্যবহার করে ইস্যু করেন বলে অভিযোগ। বহু ব্যক্তি জানিয়েছেন, তাঁদের নামে সিম ইস্যু হওয়ার বিষয়টি তাঁরা জানতেনই না। অভিযোগ, সিম নেওয়ার সময় বারবার e-KYC করানো বা অন্য কাজে সংগৃহীত বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করা হয়েছিল। (Airtel Distributor Arrested)

Airtel Distributor Arrested: একাধিক আইনে মামলা

BNS-এ প্রতারণা, জালিয়াতি ও তোলাবাজি, তথ্যপ্রযুক্তি আইনে পরিচয় চুরি ও কম্পিউটার সংক্রান্ত অপরাধ এবং টেলিযোগাযোগ আইন, ২০২২-এর একাধিক ধারায় CBI তদন্ত করছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বদলি নিয়ে তীব্র আপত্তি, রাজ্যপালের দ্বারস্থ ১৬ বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দেশজুড়ে ৭৩টি সাইবার প্রতারণায় Airtel ডিস্ট্রিবিউটরকে গ্রেফতার করল CBI”

Comments are closed.