রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হরমনের সঙ্গে হ্যান্ডশেক বিতর্ক, বিপাকে বাংলাদেশ অধিনায়ক, কী বলল BCB?

Published on: September 13, 2026
India vs Bangladesh
---Advertisement---

এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে হাত না মেলানো নিয়ে আলোচনায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। আর এই ঘটনায় দায় এড়াল BCB। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত (India vs Bangladesh)।

বৃহস্পতিবার দুবাইয়ে মহিলা এশিয়া কাপ ২০২৬-এর সেমি ফাইনালে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। এই ম্যাচে ভারতের অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি নিগর সুলতানাকে। এই নিয়েই শুরু হয় বিতর্ক। পহেলগাঁও হামলার ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই সময় ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে করমর্দন না করায় বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে নিগার সুলতানার এই ঘটনা বিশ্ব ক্রিকেট মহলে বিতর্ক তৈরি করেছে।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হাত না মেলানো নিয়ে বিতর্ক জারি রয়েছে। পহেলগাম জঙ্গি হামলার পরে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার আবহে ভারত-পাক ম্যাচে ক্রিকেটাররা হাত মেলানো এড়িয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে নিগর সুলতানার সিদ্ধান্ত অনেকটাই অপ্রত্যাশিত (India vs Bangladesh)।

India vs Bangladesh: কী বলল BCB?

এ বিষয়ে বিসিবির মহিলা ক্রিকেট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, “হরমনপ্রীতের সঙ্গে করমর্দন না করাটা অবশ্যই তাঁর নিজস্ব সিদ্ধান্ত ছিল। আমরা বিশ্বাস করি খেলাধুলা বিশ্বকে একত্রিত করে। আমরা কেবল ভারত নয়, বরং সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই তিনি যা করেছেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।”

রফিকুল ইসলাম বাবু আরও বলেন, “পারফরম্যান্স ও অভিযোগের বিষয়টি আমরা বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু তারা এখন এশিয়ান গেমসে রয়েছে, তাই গেমস শেষ হওয়ার পর আমরা পরিস্থিতি মূল্যায়ন করব।” তিনি বলেন, “প্রথমে আমরা দেখব এশিয়ান গেমসে দল কেমন পারফর্ম করে। এরপর কী করা প্রয়োজন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এছাড়াও বাংলাদেশ দলের সামগ্রিক দুর্বলতার কথাও স্বীকার করেছেন BCB-র এই কর্মকর্তা। বড় দলগুলোর বিরুদ্ধে জয় না পাওয়াকে অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলের বেশ কিছু জায়গায় ঘাটতি রয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “হরমনের সঙ্গে হ্যান্ডশেক বিতর্ক, বিপাকে বাংলাদেশ অধিনায়ক, কী বলল BCB?”

Leave a Comment