মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা MNP-র নিয়ম ভাঙার অভিযোগে Vodafone Idea-র বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে Telecom Regulatory Authority of India (TRAI)। Vodafone Idea-র বিরুদ্ধে অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বী দুই টেলিকম সংস্থা Bharti Airtel এবং Reliance Jio। গ্রাহক টানতে MNP-র নিয়ম ভেঙে বিভ্রান্তিকর পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাদের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে Vodafone Idea। (Vodafone Idea)
কী অভিযোগ Airtel ও Jio-র?
Business Standard-এর প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি বর্তমানে TRAI-এর নজরে রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, নিয়ন্ত্রকের কাছে কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট পক্ষগুলিকেও ডেকে বক্তব্য শোনা হবে। Airtel এবং Jio-র অভিযোগ, Vodafone Idea-র হয়ে কাজ করা কিছু ব্যক্তি অন্য টেলিকম সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করতেন। বিভিন্ন ট্যারিফ বাড়তে পারে বা বর্তমান প্ল্যানে পরিবর্তন আসতে পারে বলে তাঁদের জানানো হতো। এর মাধ্যমে অন্য সংস্থার গ্রাহকদের Vi-তে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। (Vodafone Idea)
আরও অভিযোগ, কিছু সার্কেলে ১৯০০ নম্বরে পাঠানো SMS আটকে দেওয়া হয়েছে। এই SMS-এর মাধ্যমে গ্রাহকরা Unique Porting Code বা UPC চান। MNP নিয়ম অনুযায়ী, অন্য নেটওয়ার্কে যেতে চাইলে গ্রাহককে দেরি না করে UPC দেওয়ার কথা।
অভিযোগ অস্বীকার Vi-র
Airtel ও Jio TRAI-এর কাছে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আরও কড়া নির্দেশ দেওয়ার কথাও বলেছে তারা। অন্যদিকে Vodafone Idea জানিয়েছে, তারা সমস্ত নিয়ম মেনেই কাজ করেছে। TRAI-এর সামনে নিজেদের বক্তব্য জানাবে সংস্থাটি। (Vodafone Idea)
গ্রাহক ফেরাতে Vi-এর চেষ্টা
এই অভিযোগের মধ্যেই বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে একাধিক পদক্ষেপ করছে Vodafone Idea। নেটওয়ার্ক সম্প্রসারণ এবং 5G পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে সংস্থার। প্রস্তাবিত অর্থসংস্থানের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্য ঋণের চাপ থাকলেও FY29-এর মধ্যে পরিকাঠামোয় বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা করেছে Vi। পাশাপাশি Airtel ও Jio-র সঙ্গে প্রতিযোগিতায় গ্রাহক ফেরাতে জোরদার বিপণন প্রচারও শুরু করেছে সংস্থাটি। (Vodafone Idea)












