রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রাক্তন ক্রীড়াবিদদের জন্য বড় ঘোষণা, মাসে মিলবে ১০ হাজার টাকা; কারা পাবেন এই সম্মানিক?

Published on: September 15, 2026
Chief Minister Kirti Kridabid Samman Yojana
---Advertisement---

খেলার মাঠে রাজ্য ও দেশের হয়ে সাফল্য এনে দেওয়া প্রাক্তন ক্রীড়াবিদদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। বাজেটে প্রতিশ্রুতির পর এ বার সরকারি বিজ্ঞপ্তি জারি করে চালু করা হল ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’। ২৪ অগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানিক পাবেন (Chief Minister’s Kirti Kridabid Samman Yojana)।

Chief Minister’s Kirti Kridabid Samman Yojana: কারা যোগ্য?

এই সুবিধা পেতে আবেদনকারীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। আবেদনের দিন বয়স হতে হবে অন্তত ৪০ বছর। জাতীয় গেমস বা জাতীয় চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের হয়ে পদক জিততে হবে। পাশাপাশি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করতে হবে। এর মধ্যে অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সমতুল্য প্যারা স্পোর্টসও রয়েছে (Chief Minister’s Kirti Kridabid Samman Yojana)।

চাকরি থাকলে মিলবে না

কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী কিংবা পেনশনার হলে এই সম্মানিক পাওয়া যাবে না। একই নিয়ম প্রযোজ্য সরকারি ক্রীড়া কোটায় নিযুক্ত কর্মী বা পেনশনার এবং কোনও ব্যাঙ্ক বা PSU-র কর্মী বা পেনশনারদের ক্ষেত্রেও।

কোথায় আবেদন করবেন?

যোগ্য ক্রীড়াবিদকে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় নথি-সহ নিজের জেলার জেলাশাসকের কাছে আবেদন করতে হবে। কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে আবেদন জমা দিতে হবে যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের যুগ্ম সচিবের কাছে। যাচাইয়ের পর আবেদন রাজ্য স্তরের স্ক্রিনিং কমিটির কাছে পাঠানো হবে।

কারা বাছবেন?

কমিটির চেয়ারম্যান থাকবেন অতিরিক্ত মুখ্যসচিব/প্রিন্সিপাল সচিব/সচিব। সদস্য থাকবেন SAI-এর আঞ্চলিক ডিরেক্টর, দফতরের এক বিশেষ সচিব/যুগ্ম সচিব, চার জন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অব স্পোর্টসের সচিব।

যোগ্যতা যাচাইয়ের পরই মাসিক ১০ হাজার টাকার সম্মানিক মিলবে। প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্প অবিলম্বে কার্যকর করা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “প্রাক্তন ক্রীড়াবিদদের জন্য বড় ঘোষণা, মাসে মিলবে ১০ হাজার টাকা; কারা পাবেন এই সম্মানিক?”

Leave a Comment