হাতে মাত্র তিন দিন বাকি এশিয়ান গেমস শুরু হতে। (Asian Games Visa Delay) এশিয়ান গেমসের মঞ্চে নামার প্রস্তুতির মধ্যেই ভারতীয় অ্যাথলেটিক্স দলে ভিসা-জটিলতা। জাপানে অ্যাক্লিমাটাইজেশন ক্যাম্প শুরু হয়ে গেলেও ৭৪ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দলের ৪-৫ জন এখনও ভিসা হাতে পাননি। ফলে প্রতিযোগিতা শুরুর আগে তাঁদের প্রস্তুতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
Asian Games Visa Delay: ভিসা নিয়ে জটিলতা
দলের অধিকাংশ সদস্য ইতিমধ্যেই টোকিয়োর কাছে পৌঁছে গিয়েছেন। তবে কয়েকজন অ্যাথলিটের ভিসা এখনও মেলেনি। অ্যাথলিটদের দ্রুত ভিসা পাইয়ে দিতে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (AFI) প্রয়োজনে সরকারের দ্বারস্থ হতে পারে। AFI কর্তারা অবশ্য আশাবাদী, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।
Asian Games Visa Delay: কোথায় সমস্যা?
AFI সূত্রের দাবি, ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত প্রশাসনিক পরিষেবা প্রদানকারী সংস্থা VFS জানিয়েছে, যে জায়গা থেকে পাসপোর্ট ইস্যু করা হয়েছে, সেই জায়গাতেই ভিসার আবেদন করতে হবে। এই নিয়মের কারণেই কয়েকজন অ্যাথলিটের ক্ষেত্রে প্রক্রিয়াটি আটকে রয়েছে বলে জানা যাচ্ছে।
কমতে পারে ক্যাম্পের সময়
(Asian Games Visa Delay) ভিসা পেতে দেরি হলে সংশ্লিষ্ট অ্যাথলিটদের ক্যাম্পে থাকার সময় কমে যেতে পারে। এমনকী, তাঁরা সরাসরি নাগোয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেও সম্ভাবনা রয়েছে।
এদিকে, বাকি ভারতীয় অ্যাথলিটরা টোকিয়োর কাছে সুকুবা ইউনিভার্সিটিতে পৌঁছে প্রশিক্ষণ শুরু করেছেন। সেখানে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাঁদের অনুশীলন। এরপর ২২ সেপ্টেম্বর নাগোয়ায় পৌঁছবেন তাঁরা। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের অ্যাথলেটিক্স ইভেন্ট।
মহামেডানের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল, ড্র করে ট্রফির দৌড় কঠিন করল ইস্টবেঙ্গল












1 thought on “এশিয়ান গেমসে ভিসা-জট, ক্যাম্পে পৌঁছতেই পারলেন না ভারতীয় অ্যাথলিটরা”