দিল্লিতে আয়োজিত BRICS সম্মেলনে যোগ দিতে আসা দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দুমিসা মরিস সোবেকউই (Dumisa Morris Sobekwe) ক্যাবে ভারতীয় রুপি ও মার্কিন ডলার মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ভর্তি একটি ছোট ব্যাগ ফেলে আসেন। দিল্লি পুলিশের তৎপরতায়, অভিযোগ পাওয়ার মাত্র ৩৫ মিনিটের মধ্যে ক্যাবটি ট্র্যাক করে সিটের তলা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। দিল্লি থেকে দক্ষিণ আফ্রিকায় নিজের দেশে ফেরার ফ্লাইটে আধঘণ্টা আগেই ব্যাগ ফিরে পান তিনি (BRICS)।
BRICS: টাকার ব্যাগ কীভাবে উদ্ধার করল পুলিশ?
দিল্লি পুলিশ সোমবার জানিয়েছে, ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে ভারতে আসা দক্ষিণ আফ্রিকার এক প্রতিনিধিকে তাঁর ব্যাগ ফিরে পেতে তারা সহায়তা করেছে। ওই ব্যাগে মার্কিন ডলার ও ভারতীয় মুদ্রা মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিল। রবিবার সন্ধ্যায় গুরুগ্রাম থেকে দিল্লি আসার পথে তিনি সম্ভবত ক্যাবের ভেতরেই ব্যাগটি ফেলে এসেছিলেন (BRICS)।
সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দুমিসা মরিস সোবেকউই দিল্লিতে BRICS সামিটে যোগ দেন। রবিবার রাতে দিল্লি থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার ফ্লাইট ছিল। রবিবার সন্ধ্যায় তাঁর নিজের ব্যক্তিগত কাজের জন্য গুরুগ্রামে গিয়েছিলেন। সেখান থেকে দিল্লিতে ফেরার সময়ে একটি ক্যাবে উঠেছিলেন। সেই ক্যাবেই ভুল করে তিনি টাকার ব্যাগ ফেলে আসেন।
পুলিশ সূত্রে খবর, এই ব্যাগের মধ্যে আমেরিকান ডলারের পাশাপাশি ভারতীয় মুদ্রা ছিল। তাতে প্রায় ৩ লক্ষ টাকা ছিল। হোটেলে ফিরে আসতেই তিনি দেখেন ব্যাগটি তাঁর কাছে নেই। এরপর তিনি হোটেল মারফত দিল্লি পুলিশের কাছে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পেয়েই পুলিশ তৎপর হয়। তদন্ত চালিয়ে ওই ক্যাব চালককে খুঁজে বের করে পুলিশ। প্রথমে তাঁর ফোন সুইচ অফ ছিল। তারপর এই ক্যাব চালককে খুঁজতে এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। অভিযোগ পাওয়ার ৩৫ মিনিটের মধ্যেঅ ওই ক্যাব চালককে খুঁজে টাকা উদ্ধার করে পুলিশ। টাকার ব্যাগ পেয়ে দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওই প্রতিনিধি।












2 thoughts on “ভুলবশত ক্যাবেই ফেলে এসেছিলেন টাকার ব্যাগ, ফ্লাইটে ওঠার আগে মনে পড়তেই…”