রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৮০০ টাকা ভিজিট, কীভাবে সোনারপুরে চেম্বার খুললেন ভুয়ো ডাক্তার?

Published on: September 15, 2026
sonarpur fake doctor
---Advertisement---

ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট দেখিয়ে রোগী দেখছিলেন। এইভাবেই ৮টি চেম্বার চালাতেন ওই চিকিৎসক। রোগী পিছু ৮০০ টাকা করে ফি নিতেন। শেষমেষ সোনারপুর থানার পুলিশের জালে ধরা পড়লেন ভুয়ো চিকিৎসক। নিজেকে ‘অনকোলজিস্ট’পরিচয় দিতেন বিশ্বরূপ আচার্য নামের ওই ব্যক্তি। পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্য করল সব তথ্য (sonarpur fake doctor)।

sonarpur fake doctor: পুলিশ কী বলছে?

পুলিশ জানিয়েছে, “গতকাল সন্ধ্যায় সোনারপুর থানায় পুলিশের কাছে অভিযোগ আসে (sonarpur fake doctor)। একজন চিকিৎসক চিকিৎসা করছেন। অথচ তাঁর কাছে কোনও ভ্যালিড ডকুমেন্টস নেই। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত নামি। তদন্ত করতে গিয়ে পুলিশকর্মীরা ওই চিকিৎসকের বিভিন্ন ডকুমেন্ট যাচাই করেন। তাতে দেখা যায় অভিযুক্ত ওই চিকিৎসকের কোনও বৈধ কাগজপত্র নেই। উনি এতদিন ধরে ভুয়ো চিকিৎসক হয়ে রোগী দেখছিলেন।”

ওই পুলিশ আধিকারিক আরও বলেন, “খুব বেশিদিন হয়নি সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়ারার কাছে চেম্বার খুলেছেন। আরও বিভিন্ন জায়গায় তাঁর চেম্বার ছিল। সেটা তদন্ত করে দেখা হচ্ছে। প্রায় ৭-৮টা জায়গায় উনি এইভাবে চেম্বার করতেন। উনি নিজেকে ‘অনকোলজিস্ট’ হিসাবে পরিচয় দিতেন। বাকিটা তদন্তের বিষয়। সেটা আমরা দেখছি। উনি যে ক্লিনিক-এ বসতেন সেখানে ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি।”

ওই চিকিৎসকের নামে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ওই ক্লিনিকের মালিক বিপ্লব হালদার বলেন, “চিকিৎসক এখানে ১ মাস ধরে বসছিলেন। প্রথম তিনি এমআর মারফত আমার কাছে এসেছিলেন। এসে তিনি বললেন এখানে আমি চেম্বার করব। আমি বলেছিলাম আপনার সার্টিফিকেট যা আছে, আপনি নিয়ে আসুন। উনি প্রথম দিন এলেন। আমি ওনার রেজিস্ট্রেশন নম্বর চাইলাম। উনি সেইদিন আমাকে ওনার রেজিস্ট্রেশন নম্বর দেননি। দ্বিতীয় দিনেও আমি পাইনি। তারপর একটা নম্বর দিলেন। সেই নম্বরও ভুয়ো। এরপরই আমরা বুঝলাম এই চিকিৎসক সম্পূর্ণ ভুয়ো। চিকিৎসকের ওয়েবসাইটে গিয়ে চেক করলাম। তারপর বুঝলাম ওই চিকিৎসকের কোনও রেজিস্ট্রেশন নেই। সঙ্গে সঙ্গে থানায় আমি অভিযোগ করি। তারপরই ওই পুলিশ তাঁকে গ্রেফতার করে।”

বিশ্বরূপ আচার্য আদৌ চিকিৎসক নন। তাঁর সমস্ত ডিগ্রি ভুয়ো। সেই কারণেই গ্রেফতার করা হয় তাঁকে। কোথা থেকে তিনি এসব ভুয়ো ডিগ্রি জোগাড় করলেন, কারাই বা এর নেপথ্যে রয়েছে, এসব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “৮০০ টাকা ভিজিট, কীভাবে সোনারপুরে চেম্বার খুললেন ভুয়ো ডাক্তার?”

Leave a Comment