রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় জিন্নাহ ইন; মুজিবর আউট, তুমুল হইচই

Published on: September 15, 2026
bangladesh dhaka university
---Advertisement---

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সংগ্রহশালাতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নার ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি সরিয়ে সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নার ছবি রাখা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নও। তাদের দাবি, এর বিরুদ্ধে কর্তৃপক্ষকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে (bangladesh dhaka university)।

bangladesh dhaka university: জিন্নার ছবি বিতর্ক

সংগ্রহশালাতে ঢুকে জিন্নার তিনটি ছবি ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামে এক ব্যক্তি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সবশেষ ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার স্থানীয় সময় বেলা আড়াইটের দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবি তিনটি ছিঁড়ে ফেলেন তৈয়ব (bangladesh dhaka university)।

‘ডাকসু’ বর্তমানে এমন একটি সংগঠনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যা বাংলাদেশ জামায়াত ইসলামির ছাত্র সংগঠন ‘ইসলামি ছাত্র শিবির’-এর মদতপুষ্ট। জিন্নার ছবি ডাকসু সংগ্রহশালায় রাখা হয়েছে, এই খবর জানাজানি হতেই রবিবার রাত থেকেই সামাজ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জিন্নার ছবি প্রদর্শনের প্রতিবাদে গতকাল বিকেলে জামায়াত ইসলামির সাবেক আমির গোলাম আজমকে জুতাপেটা করার একটি ছবি ডাকসু সংগ্রহশালায় টাঙিয়ে দিয়ে আসে ছাত্র ফেডারেশন।

এই নিয়ে দিনভর প্রতিবাদ- বিক্ষোভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি তৈরি করে। জিন্নার ছবি ভাঙচুরের পর ‘ডাকসু’র সাধারণ সম্পাদক ও ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ সাংবাদিকদের বলেন, ‘যিনি ছবিটি ছিঁড়েছেন, তিনি উর্দু বিভাগের শিক্ষার্থী। এ কারণে তিনি জিন্নার প্রতি আলাদা দরদ থেকে এমনটা করতে পারেন।’


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় জিন্নাহ ইন; মুজিবর আউট, তুমুল হইচই”

Leave a Comment