রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

UPI-তে টাকা পাঠালেই চার্জ কাটবে? জেনে নিন সরকারি নির্দেশ

Published on: September 15, 2026
UPI Payment
---Advertisement---

UPI-তে টাকা লেনদেন করা এখন আমাদের সকলেরই প্রতিদিনের স্বভাব। ক্যাশ টাকা নিয়ে বেরোতে হয় না, খুচরো করার ঝামেলা নেই। তবে গত কয়েকদিন ধরে UPI ট্রানজাকশনের জন্য অতিরিক্ত চার্জ কাটার যে খবর ছড়িয়েছে তাতেই এখন অনেকের মনেই প্রশ্ন অনলাইনে কত টাকা পাঠানো নিরাপদ, টাকা পাঠানোর কি কোনও ঊর্ধ্বসীমা আছে? তবে কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ হাজার টাকা পর্যন্ত UPI লেনদেন সম্পূর্ণ ‘চার্জমুক্ত’ রাখা হয়েছে। ফলে অনেকের ধারণা, ২ হাজার টাকার বেশি হলেই বুঝি চার্জ দিতে হবে। কিন্তু বিষয়টি তেমন নয়। এই মুহূর্তে ২ হাজার টাকার বেশি UPI পেমেন্ট করলেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনও চার্জ কেটে নেওয়ার সরকারি নিয়ম চালু হয়নি। তাহলে ব্যাপার কী?

UPI Payment: ২ হাজার টাকা পর্যন্ত কী নিয়ম?

১৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ হাজার টাকা পর্যন্ত UPI লেনদেনে ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম প্রদানকারী সরাসরি বা পরোক্ষভাবে কোনও চার্জ নিতে পারবে না। টাকা পাঠানো এবং টাকা গ্রহণ—দুই ক্ষেত্রেই এই সুরক্ষা প্রযোজ্য। একই নিয়ম RuPay-চালিত ডেবিট কার্ডের পেমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ৫০০, ১,৫০০ বা ২ হাজার টাকা UPI-তে পাঠালে সাধারণ গ্রাহকের জন্য কোনও লেনদেন ফি নেই।

৫ হাজার বা ১০ হাজার টাকা পাঠালে?

এখানেই আসল বিষয়। ২ হাজার টাকা কোনও নতুন UPI spending limit নয়। ২,৫০০, ৫,০০০ বা ২০,০০০ টাকা UPI-তে পাঠালেই এখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে—এমন কোনও নির্দেশ এখনও নেই। উচ্চমূল্যের লেনদেনে চার্জ আদৌ চালু হবে কি না এবং হলে কত হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

তাহলে ২ হাজার টাকার সীমা কেন?

এর পিছনে রয়েছে UPI ব্যবস্থার বিপুল পরিমাণ লেনদেন। জুলাই ২০২৬-এ UPI-তে রেকর্ড ২,৩৬৬ কোটি লেনদেন হয়েছে, যার মোট মূল্য প্রায় ২৯.৮৮ লক্ষ কোটি টাকা। সেই সময়ে UPI-এর সঙ্গে যুক্ত ব্যাঙ্কের সংখ্যা ছিল ৭৪১। এই বিশাল ব্যবস্থার পরিকাঠামো, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ঠেকানোর খরচ কী ভাবে সামলানো হবে, সেটাই এখন বড় প্রশ্ন। (UPI Payment)

PF-এর ডিটেইলস এ বার হাতের মুঠোয়, আজই যোগ দিন WhatsApp চ্যানেলে

MDR নিয়ে এত আলোচনা কেন?

MDR বা Merchant Discount Rate হলো ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত ফি। ভবিষ্যতে নির্দিষ্ট কিছু বড় ব্যবসায়ীর উচ্চমূল্যের UPI লেনদেনে MDR চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন রিপোর্টে ০.২৫ থেকে ০.৪ শতাংশ বা তার কাছাকাছি হারের কথা উঠলেও সরকারের ১৪ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে কোনও MDR হার ঘোষণা করা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, MDR চালু হলেও তা সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে, এমন নয়। বিশেষ করে সাধারণ ব্যক্তি থেকে ব্যক্তির UPI লেনদেন বিনামূল্যে রাখার বিষয়টিই সরকার বারবার নিশ্চিত করেছে।

তাই অযথা গুজবে কান না দিয়ে শুধু মনে রাখুন, ২ হাজার টাকা পর্যন্ত UPI পেমেন্ট একেবারে চার্জমুক্ত। আর ২ হাজারের বেশি পেমেন্ট করলেই চার্জ লাগবে এমন নিয়ম এখনই চালু হয়নি। নতুন বিজ্ঞপ্তি মূলত ভবিষ্যতে উচ্চমূল্যের নির্দিষ্ট লেনদেনে চার্জের কাঠামো তৈরির আইনি পথ তৈরি করেছে। তাই আপাতত ৫ হাজার বা ১০ হাজার টাকা UPI-তে পাঠানোর আগে অতিরিক্ত চার্জ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “UPI-তে টাকা পাঠালেই চার্জ কাটবে? জেনে নিন সরকারি নির্দেশ”

Leave a Comment