রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবার বিনামূল্যে নয়, UPI লেনদেনে ২০০০ টাকার বেশি হলেই পকেট থেকে খসবে কড়ি

Published on: September 15, 2026
upi payments
---Advertisement---

এবার আর বিনামূল্যে নয়। ২০০০ টাকার বেশি UPI ট্রানজাকশনে পকেট থেকেই গুনতে হবে টাকা। ছোট থেকে বড় সব লেনদেনের ক্ষেত্রেই এই মাধ্যম ব্যবহার করে থাকেন ক্রেতা বা ব্যবসায়ীরা। এবার ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে কত টাকা চার্জ লাগবে, ঘোষণা করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NCPI)। ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে কোনও চার্জ বসানো যাবে না। তার বেশি হলেই গুনতে হবে টাকা। অর্থাৎ, দিতে হবে লেনদেনের অঙ্কের ০.৪ শতাংশ (upi payments)।

upi payments: কত টাকা দিতে হবে?

কেন্দ্রের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, ২,০০০ টাকার থেকে লেনদেন বেশি হলে তাঁকে বাড়তি ০.৪ শতাংশ টাকা দিতে হবে। অর্থাৎ, কোনও গ্রাহক যদি ইউপিআই মারফত ১০,০০০ টাকা লেনদেন করেন, তবে আরও বাড়তি ৪০ টাকা তাকে দিতে হবে। উদাহরণস্বরূপ,১ লক্ষ টাকা লেনদেনে ০.৪ শতাংশ অর্থাৎ বাড়তি ৪০০ টাকা হলেও দিতে হবে ৩০০ টাকা। এই মাশুলের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা (upi payments)।

তবে এই নিয়ম জরুরি পরিষেবার ক্ষেত্রে নয়। কেন্দ্রের তরফে বলা হয়েছে, রেল, টেলিকম, বিমা, জ্বালানি, কৃষি ক্ষেত্রের বিভিন্ন খরচের ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা করে এমডিআর বসবে। এনপিসিআই বলেছে, ‘পেট্রল পাম্প, ইউটিলিটি বিল এবং জরুরি পরিষেবার মতো ক্ষেত্রে লাভের মার্জিন খুব কম। তাই নির্দিষ্ট ৫ টাকাই ধার্য করা হবে।’

ইউপিআই লেনদেন

২০১৬ সালে মাত্র ৪৪ টি ব্যাঙ্কে ইউপিআই ব্যবস্থায় ছিল, ২০২৬ সালের জুলাই মাসে সেই সংখ্যা পৌঁছেছে ৭৪১-এ। শুধু অগাস্ট মাসেই প্রায় ২৪.৫১ বিলিয়ন লেনদেন হয়েছে, যার মোট মূল্য প্রায় ২৯.৮২ ট্রিলিয়ন টাকা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment