রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অবসর নিয়েও ফিরছেন মেসি, আর্জেন্টিনার জার্সিতে ‘লাস্ট ড্যান্স’ কবে?

Published on: September 16, 2026
Lionel Messi Farewell
---Advertisement---

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা খরার কয়েক সপ্তাহের মধ্যেই ফের আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। (Lionel Messi Farewell) ৩৯ বছর বয়সি আর্জেন্টাইন মহাতারকাকে লিওনেল স্কালোনির ২৮ সদস্যের দলে রাখা হয়েছে অক্টোবরের তিনটি প্রীতি ম্যাচের জন্য। তবে এই প্রত্যাবর্তন স্থায়ী নয়। ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে ম্যাচটিকেই মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হিসেবে দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)।

Lionel Messi Farewell: ৬ অক্টোবর শেষবার ‘লা আলবিসেলেস্তে’ জার্সিতে

বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। AFA সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ২১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের পর দেশের মাটিতেই তাঁকে প্রাপ্য বিদায় দিতে চায় আর্জেন্টিনা।

পাশে থাকবেন বিশ্বকাপজয়ী সতীর্থরা

(Lionel Messi Farewell) মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সমস্ত সদস্য এবং তাঁদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। AFA জানিয়েছে, এটি হবে দেশের ফুটবল সমর্থকদের জন্য এক ‘অবিস্মরণীয়’ রাত এবং মেসির ‘লাস্ট ড্যান্স’।

Lionel Messi Farewell: বিশ্বকাপ ফাইনালের পরই অবসর

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচই ছিল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপের ফাইনালে কাঙ্ক্ষিত বিদায় না পেলেও এবার দেশের সমর্থকদের সামনে শেষবার মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।

অক্টোবরেই তিনটি ম্যাচ

বিশ্বকাপের পর ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিরুদ্ধে খেলবে তারা। (Lionel Messi Farewell) ৬ অক্টোবর একই মাঠে বেনিনের বিরুদ্ধে ম্যাচ দিয়েই মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার কথা।

স্কালোনির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন

মেসির বিদায় ছাড়াও নজরে রয়েছে কোচ স্কালোনির ভবিষ্যৎ। ডিসেম্বরেই শেষ হচ্ছে তাঁর চুক্তি। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর তিনি সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছিলেন। অন্যদিকে ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা এবং থিয়াগো আলমাদাকে যথাক্রমে ৭ ও ১ ম্যাচের জন্য FIFA নির্বাসিত করেছে।

মেসি ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেন। এখনও পর্যন্ত ২০৭ ম্যাচে তাঁর গোল ১২৫—জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পর এবার নিজের দেশের মাটিতেই শেষ বিদায় নিতে চলেছেন এই কিংবদন্তি। (Lionel Messi Farewell) আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মেসি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছেন। এবার সেই অধ্যায়ের শেষ পাতা লেখার অপেক্ষা ৬ অক্টোবর।

ঘরোয়া সাফল্যের পর এশিয়ার মঞ্চে অগ্নিপরীক্ষা, জর্ডনে আল-হুসেইনের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “অবসর নিয়েও ফিরছেন মেসি, আর্জেন্টিনার জার্সিতে ‘লাস্ট ড্যান্স’ কবে?”

Leave a Comment