রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পদকের লক্ষ্যে ৮০০ কোটির বাজি, এশিয়ান গেমসের আগে কেন্দ্রের বিপুল খরচ

Published on: September 16, 2026
Asian Games 2026
---Advertisement---

পদকের লড়াই শুরু হওয়ার আগেই নজর কাড়ছে ভারতের প্রস্তুতির খরচ। জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে (Asian Games 2026) ২০২৬ এশিয়ান গেমস। তার আগে গত তিন বছরে ভারতীয় অ্যাথলিটদের প্রস্তুতিতে কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক ও ‘টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম’ বা TOPS মিলিয়ে খরচ করেছে প্রায় ৮০০.৭০ কোটি টাকা।

কোথা থেকে এল ৮০০ কোটি?

ক্রীড়া মন্ত্রকের বাৎসরিক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ক্যালেন্ডার (ACTC)-এর মাধ্যমে খরচ হয়েছে ৭০২.৮৬ কোটি টাকা। এর পাশাপাশি ‘টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম’ (TOPS) থেকে দেওয়া হয়েছে আরও ৯৭.৮৪ কোটি টাকা। অর্থাৎ দুই প্রকল্প মিলিয়ে মোট ব্যয় ৮০০.৭০ কোটি টাকা।

সবচেয়ে বেশি খরচ আন্তর্জাতিক এক্সপোজারে

এই বিপুল অর্থের মধ্যে সবচেয়ে বড় অংশ, ২৫১.৪ কোটি টাকা, খরচ হয়েছে অ্যাথলিটদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানোর জন্য। প্রায় ৩৬ শতাংশ ACTC ব্যয় গিয়েছে এই খাতে। দেশীয় প্রশিক্ষণে খরচ হয়েছে আরও ১১৮.৩ কোটি টাকা। অর্থাৎ আন্তর্জাতিক প্রতিযোগিতা ও ঘরোয়া প্রশিক্ষণ মিলিয়ে খরচ হয়েছে ৩৬৯.৭ কোটি টাকা।

(Asian Games 2026) বিদেশে প্রশিক্ষণের পাশাপাশি সরঞ্জাম, কোচ ও বিশেষজ্ঞদের পরিষেবাতেও অর্থ দেওয়া হয়েছে। ৫০ জন বিদেশি বিশেষজ্ঞকে নিয়োগ করা হয়েছে বলে মন্ত্রকের তথ্য। অ্যাথলিটদের শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য ফিজিও, চিকিৎসক, পুষ্টিবিদ এবং স্পোর্টস সায়েন্স বিশেষজ্ঞদেরও রাখা হয়েছে।

অবসর নিয়েও ফিরছেন মেসি, আর্জেন্টিনার জার্সিতে ‘লাস্ট ড্যান্স’ কবে?

Asian Games 2026: ৫০১ অ্যাথলিট, ৩৬ ডিসিপ্লিন

এবার ভারত ৩৬টি ডিসিপ্লিনে ৫০১ জন অ্যাথলিট নিয়ে নামছে—২৬৭ জন পুরুষ এবং ২৩৪ জন মহিলা। তাঁদের সঙ্গে রয়েছেন ২৬৫ জন সাপোর্ট স্টাফ। প্রথমে ৫০৩ জন অ্যাথলিটের নাম অনুমোদিত হয়েছিল, পরে ডোপিং সংক্রান্ত কারণে দু’জন বাদ পড়ায় সংখ্যা ৫০১ হয়েছে।

Asian Games 2026: ৬৫ জনের উত্থান খেলো ইন্ডিয়া থেকে

এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক তরুণ প্রতিভা। ৬৫ জন অ্যাথলিট খেলো ইন্ডিয়া ব্যবস্থার মাধ্যমে উঠে এসেছেন। মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৫০১ জনের মধ্যে ৩১০ জনের এশিয়ান গেমসে অভিষেক হতে চলেছে। ১৫ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী, স্কোয়াশের অনাহত সিং, ব্যাডমিন্টনের আয়ুশ শেট্টি, জুডোর অস্মিতা দে-র মতো তরুণদের ঘিরেও নজর রয়েছে।

Asian Games 2026: হাংঝৌয়ের ১০৬ পদকের চ্যালেঞ্জ

২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসে ভারত পেয়েছিল ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ—মোট ১০৬টি পদক। এবার সেই রেকর্ড ছাপিয়ে যাওয়াই ভারতের একমাত্র লক্ষ্য।

তবে এই ৮০০ কোটির বিনিয়োগ শুধু ২০২৬-এর পদকজয়ের জন্য নয়। আন্তর্জাতিক এক্সপোজার, স্পোর্টস সায়েন্স, তরুণ প্রতিভা এবং TOPS-এর মাধ্যমে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি আগামী চ্যাম্পিয়ন তৈরির ভিত মজবুত করা—যার লক্ষ্য ভবিষ্যতের এশিয়ান গেমস ও অলিম্পিক মঞ্চেও ভারতের প্রতিযোগিতার মান আরও শক্তিশালী করা।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পদকের লক্ষ্যে ৮০০ কোটির বাজি, এশিয়ান গেমসের আগে কেন্দ্রের বিপুল খরচ”

Leave a Comment