রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

UPI পেমেন্টে চার্জ বসালে নগদ লেনদেন, সরকারকে হুঁশিয়ারি পেট্রোল পাম্প মালিকদের

Published on: September 17, 2026
---Advertisement---

UPI-এর ২০০০ টাকার উপর পেমেন্টে ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ ধার্য করা হয়েছে। আর এরই প্রতিবাদে দেশজুড়ে অসন্তোষ তৈরি হয়েছে পেট্রোল পাম্পের মালিক ও ডিলারদের মধ্যে। এই বাড়তি চার্জ অবিলম্বে প্রত্যাহার করা না হলে, তারা অবিলম্বে ২০০০ টাকার বেশি ডিজিটাল লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেবেন। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ডিলাররা। তাঁদের দাবি, এমনিতেই মার্জিন কম, তার উপর UPI-তে ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ ধার্য করায় ব্যবসায় টিকে থাকা দায় হয়ে দাঁড়াবে (UPI Payment)।

UPI Payment: কী বলছে পেট্রোল পাম্পের ডিলাররা?

দিল্লি থেকে পeঞ্জাব, উত্তরপ্রদেশ, মুম্বই, কর্ণাটক এবং রাজস্থানের একাধিক পেট্রোল পাম্পের মালিক ও ডিলাররা জানিয়েছেন, সরকারি তেল বিপণন সংস্থাগুলি (OMC) তাদের নির্ধারণ করে দেওয়া লিটার প্রতি পেট্রোল পাম্পের মালিক ও ডিলারদের কমিশন ২.৪০ থেকে ৩.৪০ টাকা। তাঁদের এই সামান্য আয়ের উপর এই এমডিআর চাপানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয় (UPI Payment)।

ফেডারেশন অফ অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ট্রেডার্স (FAIPT)-এর মুখপাত্র মন্টি সেহগাল বলেছেন, “জ্বালানি বিক্রেতাদের যদি ছাড় না দেওয়া হয়, তবে আমাদের হয়তো ২,০০০ টাকা বা তার বেশি মূল্যের ইউপিআই (UPI) পেমেন্ট গ্রহণ করা বন্ধ করতে হবে।”

দিল্লি ও মুম্বইয়ের বেশকিছু ডিলার সরাসরি পেট্রোল পাম্পগুলিকে এই নিয়মের বাইরে রাখার কথা বলেছেন। তাঁদের মতে, তেল সংস্থাগুলির কাঁধে এই দায়িত্ব চাপানোও স্থায়ী সমাধান নয়। বেসরকারি পেমেন্ট সংস্থাগুলির সঙ্গে অনেক সময় আঁতাত থাকে, অতীতে যার জন্য উইকএন্ডে পেমেন্ট আটকে অতিরিক্ত সুদের সুবিধা নেওয়ার মতো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে ডিলারদের।

সারা দেশে ১,০৩,০২৩টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে ৯০ শতাংশেরও বেশি পাম্প রাষ্ট্রায়ত্ত তিনটি তেল বিপণন সংস্থা—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)—দ্বারা পরিচালিত হলেও বাকি পাম্পগুলির মালিকানা নায়ারা (Nayara), জিও-বিপি (Jio-BP) এবং শেল (Shell)-এর মতো বেসরকারি তেল সংস্থাগুলির হাতে রয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “UPI পেমেন্টে চার্জ বসালে নগদ লেনদেন, সরকারকে হুঁশিয়ারি পেট্রোল পাম্প মালিকদের”

Leave a Comment