রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সংসদীয় কমিটিতে আলোচনা না করেই UPI-তে কর? বিস্ফোরক দাবি কংগ্রেস সাংসদদের

Published on: September 17, 2026
upi tax
---Advertisement---

UPI-এর ২০০০ টাকার উপর পেমেন্টে ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ ধার্য করা হয়েছে। এই নিয়ে দেশজুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও মণীশ তিওয়ারি। তাঁরা স্পষ্ট জানান, সংসদীয় কমিটির বৈঠকে চলতি বছর ১৫ অক্টোবর থেকে কার্যকর হতে চলা নির্দিষ্ট এমডিআর (MDR)-এর প্রস্তাব নিয়ে কোনও আলোচনাই হয়নি। সরকার কমিটির UPI ফি-র হার, কোনও সীমা বা ছাড়ের স্তর সংক্রান্ত কোনও নির্দিষ্ট খসড়া পেশ করেনি (upi tax)।

upi tax: কী অভিযোগ করলেন কংগ্রেস সাংসদরা?

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (upi tax) স্পষ্ট জানিয়েছে, কমিটিতে “UPI কর প্রস্তাব” নিয়ে কোনও আলোচনা হয়নি। অন্যদিকে মণীশ তিওয়ারি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, “রাজনৈতিক ফায়দা লোটার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমকে ব্যবহার করছে তারা”।

সংসদীয় কমিটি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)-এর একটি স্তরভিত্তিক কাঠামো চালুর জন্য জোর দিয়েছিল বলে সরকারের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা দাবি করার কয়েক ঘণ্টা পরেই সাংসদ গৌরব গগৈ বলেন, “অর্থ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের সময় অর্থ দফতরের কাছে UPI-এর কর সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট প্রস্তাব ছিল না।”

তিনি আরও বলেন, “এমডিআর (MDR)-এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু সেই মুহূর্তে সরকারের প্রতিনিধিদের কাছে কোনও সুনির্দিষ্ট বা সন্তোষজনক উত্তর ছিল না”।

আলোচনার সময় উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদরা?

সরকারি এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ১২ অগস্ট রিপোর্ট পেশের সময়, পি চিদাম্বরম, মণীশ তিওয়ারি, গৌরব গগৈ, কিশোরী লাল ও কে গোপীনাথ—এই পাঁচজন কংগ্রেস সাংসদ সেখানে উপস্থিত ছিলেন এবং প্রকাশিত কার্যবিবরণীতে কোনও ভিন্নমত নথিভুক্ত করা হয়নি।

সরকারি এই তথ্যকে নস্যাৎ করে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, ১৫ অক্টোবর থেকে ইউপিআই (UPI) লেনদেনের ওপর এমডিআর (MDR) আরোপের বিষয়ে কোনও সুনির্দিষ্ট প্রস্তাব ছিল না। তিনি আরও জোর দিয়ে বলেন, সংসদীয় অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সামনে এ সংক্রান্ত কোনও প্রস্তাব—যেমন—হার, পরিমাণ, ধার্যযোগ্য ফি-র অঙ্ক, সর্বোচ্চ সীমা বা ছাড়ের আওতা ইত্যাদি—কখনও কিছুই পেশ করা হয়নি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এটিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, এই ‘UPI TAX’ সাধারণ ব্যবসায়ী, বিক্রেতা ও উদ্যোক্তাদের ক্ষতি করবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “সংসদীয় কমিটিতে আলোচনা না করেই UPI-তে কর? বিস্ফোরক দাবি কংগ্রেস সাংসদদের”

  1. Just want to recognise that someone clearly cared about how this turned out, and a look at iciclemarket confirmed that care extends across the broader site, you can feel the difference between content shipped to hit a deadline and content released because the writer was actually proud of the result for once.

    Reply

Leave a Comment