রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দেখা করতে চাওয়ায় খুদে ভক্তকে ধাক্কা, গণেশ পুজোয় যা করলেন সলমন

Published on: September 18, 2026
---Advertisement---

ভিড়ের মধ্যে এক খুদে ভক্তকে ধাক্কা দেওয়া হচ্ছে। তা দেখে সঙ্গে সঙ্গে আপত্তি জানালেন সলমন খান। শুধু তাই নয়, গাড়িতে ওঠার আগে ওই বাচ্চাটির কাছে গিয়ে কথা বললেন অভিনেতা। তার সঙ্গে হাতও মেলালেন। বৃহস্পতিবার মুম্বইয়ে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের গণপতি উৎসবে এই ঘটনা ঘটে। পরে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। (Salman Khan)

খুদে ভক্তের সঙ্গে সলমন

গণপতি পুজো দিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন সলমন। তাঁকে ঘিরে তখন অনেক মানুষ। নিরাপত্তারক্ষীরাও তাঁকে ঘিরে ছিলেন। সেই সময় তার এক খুদে ভক্ত সলমনের কাছে আসার চেষ্টা করে। ভিড়ের চাপে তাকে ধাক্কা দেওয়া হয়। বিষয়টি দেখে সলমন আপত্তি করেন। এরপর তিনি কিছুক্ষণের জন্য থেমে যান। শিশুটির সঙ্গে কথা বলেন। পরে তার সঙ্গে হাত মিলিয়ে গাড়িতে ওঠেন। এই ঘটনাটিই অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে। (Salman Khan)

সোহেলের বাড়িতেও গণপতি উৎসব

আশিস শেলারের অনুষ্ঠানে সলমন কপালে তিলক নিয়ে হাজির হয়েছিলেন। বাপ্পার সামনে হাতজোড় করে প্রার্থনা করেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান অভিনেতা। এর আগে ভাই সোহেল খানের বাড়ির গণপতি উৎসবেও ছিলেন সলমন। পরিবারের সদস্যদের সঙ্গে আরতিতে অংশ নেন তিনি। পরে গণপতি বিসর্জনেও যোগ দেন। সেই অনুষ্ঠানে বোন অর্পিতা খান সলমনকে আরতি করার সঠিক নিয়ম দেখিয়ে দেন। বিষয়টি নিয়ে হাসতে দেখা যায় অভিনেতাকে। ইউলিয়া ভান্তুরও আরতিতে অংশ নেন। আরবাজ খানের ছেলে আরহান খান বিসর্জনে সাহায্য করেন। (Salman Khan)

অর্পিতা খান ও আলভিরা খান অগ্নিহোত্রী পরিবারের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন। অভিনেতা বরুণ শর্মাও সেখানে উপস্থিত ছিলেন। সোহেলের বিল্ডিং চত্বরেই জলাধার তৈরি করে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল।

সলমনের পরের ছবি

কাজের দিক থেকে পরিচালক বামশি পাইডিপল্লীর পরের ছবিতে অভিনয় করবেন সলমন। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন নয়নথারা। এটি তাঁদের প্রথম একসঙ্গে কাজ। অন্যদিকে, সলমনের Maatrubhumi: May War Rest In Peace এখনও স্থগিত রয়েছে। ছবিটির আগের নাম ছিল Battle Of Galwan। ঈদ ২০২৬-এ ছবিটি মুক্তির কথা ছিল। (Salman Khan)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “দেখা করতে চাওয়ায় খুদে ভক্তকে ধাক্কা, গণেশ পুজোয় যা করলেন সলমন”

Leave a Comment