রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তপ্ত যাদবপুর, সিপিএমের পার্টি অফিস থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা দুষ্কৃতীদের

Published on: September 20, 2026
Jadavpur Vandalism
---Advertisement---

[ছবি: এক্স]

শনিবার সন্ধ্যায় একের পর এক রাজনৈতিক কার্যালয় ও বিধায়কের বাড়িতে হামলার অভিযোগে উত্তপ্ত যাদবপুর। (Jadavpur Vandalism) ৯৬, ৯৯, ১০১, ১০২, ১০৫ ও ১০৬ নম্বর ওয়ার্ডে বাইকবাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠেছে। সিপিএমের একাধিক পার্টি অফিসের পাশাপাশি প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত ওরফে মলয় মজুমদারের বিজয়গড়ের বাড়ি ও কার্যালয়েও হামলা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বিজয়গড় থেকে বাঘাযতীন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল।

Jadavpur Vandalism: কুসুম কাননে সিপিএম দফতরে হামলা

অভিযোগ, বাঘাযতীনের কুসুম কাননের সিপিএম কার্যালয়ে ভাঙচুর, পতাকা ছিঁড়ে ফেলা এবং ৯৬ নম্বর ওয়ার্ডের শহিদবেদিতে হামলা হয়। ১০১, ১০২ ও ১০৫ নম্বর ওয়ার্ডেও অশান্তি ও মারামারির অভিযোগ রয়েছে। তরুণ মণ্ডলের অফিসেও হামলার পরিস্থিতি তৈরি হলে পুলিশ লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় সূত্রের দাবি।

Jadavpur Vandalism: প্রাক্তন বিধায়কের বাড়িতেও হামলা

বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক মলয় মজুমদারের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাঁর পরিবারের দাবি, বাড়িতে ঢুকে হুমকি দেওয়া হয় এবং তাঁর দাদাকে ধাক্কা মারা হয়। তাঁর অভিযোগ, অনুপম তালুকদার ও সজল বসুর নেতৃত্বে হামলা হয়েছে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, দলের কেউ জড়িত নয়।

তৃণমূলের অফিসেও তালা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

(Jadavpur Vandalism) আনন্দপল্লি, বিজয়গড়, বাঘাযতীন ডি-ব্লক-সহ চারটি তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের পর তালা ঝোলানোর অভিযোগ। ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা ঘোষের বাড়িতেও হামলা ও মহিলা কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল ও সিপিএম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

Jadavpur Vandalism: সুজনের তোপ

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বিজেপি ক্রমশ লুম্পেনদের সামনে নিয়ে আসছে অথবা দলটাকে গিলে খাচ্ছে—দুটোর একটা হবে।” তাঁর দাবি, প্রাক্তন তৃণমূলীদের একাংশ বিজেপিতে গিয়ে এই হামলায় যুক্ত। তিনি আরও জানান, “গত কয়েকদিন ধরে কলকাতা ও তার আশপাশের তাণ্ডব চলছে – জলপাইগুড়ি ,বালি, বেলুড়, মেদিনীপুর ইত্যাদি দেখেছি, সবই মাঝরাতে। দুই দিন আগে মাঝরাতে সোনারপুরের কোদালিয়াতে ভাঙচুর করা হয়। যাদবপুরের ৯৬,১০১,১০২ ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকায়। সব মিলিয়ে একটা অসভ্যের মতন আক্রমণ করছে। ভবিষ্যৎ কে কলুষিত করছে, বিপন্ন করছে। এদের জ্বালায় জ্বলতে হবে বিজেপিকে সন্দেহ নেই। কখনও যা হয়নি; তৃণমূলের রাজত্ব খুবই খারাপ সন্দেহ নেই কিন্তু তাকেও ছাপিয়ে যাচ্ছে বিজেপি, তারা লুম্পেন রাজত্ব চালাচ্ছে। যেখানে পারছে সেখানেই আক্রমণ করছে তার পিছনে কোন নীতি বা কারণ কোন কিছুই নেই।”

খাকি থেকে খাদি, পুলিশের অভিজ্ঞতা নিয়ে রাজনীতির ময়দানে দুই প্রাক্তন IPS


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “উত্তপ্ত যাদবপুর, সিপিএমের পার্টি অফিস থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা দুষ্কৃতীদের”

Leave a Comment