রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শেফালির ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, ইতিহাস স্মৃতির

Published on: September 20, 2026
India Women
---Advertisement---

[ছবি: X]

জাপানের মাটিতে দাপট অব্যাহত (India Women) ভারতের মহিলা ক্রিকেট দলের। এশিয়ান গেমস ২০২৬-এর সেমিফাইনালে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল হরমনপ্রীত কৌরের দল। শুরুটা হয়েছিল প্রথম ম্যাচে জাপানকে ৮ উইকেটে হারিয়ে। সেমিফাইনালেও সেই দাপট অব্যাহত রাখল ভারতের মহিলা ক্রিকেট দল। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ১১৪ রানের বড় জয় তুলে নিয়ে পদক নিশ্চিত করল ভারত। আগামী ২২ সেপ্টেম্বর ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

India Women: স্মৃতির বিশ্বরেকর্ড, শেফালির শতরান

কোরোগি স্পোর্টস পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত। শুরু থেকেই আক্রমণাত্মক ভারত। স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মার ওপেনিং জুটিতে মাত্র ৬ ওভারে ওঠে ৭২ রান। স্মৃতি ১৯ বলে ৩৭ রান করে আউট হন। তবে এই ইনিংসেই ইতিহাস গড়েন তিনি। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক এখন স্মৃতি। নিউ জিল্যান্ডের সুজি বেটসের ৪৭৫৮ রান টপকে তাঁর সংগ্রহ দাঁড়াল ৪৭৮৮।

এরপর বাংলাদেশের বোলারদের উপর ঝড় তোলেন শেফালি। ৪৯ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। ইনিংসে ছিল ৩টি চার ও ৯টি ছক্কা। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেফালির প্রথম শতরান। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে প্রথম শতরানের নজিরও গড়লেন তিনি। হরমনপ্রীত করেন ৩৩ বলে ৪০ রান। ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে ভারত।

India Women: বোলিংয়েও ভারতের দাপট

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। নন্দনী শর্মা ও দীপ্তি শর্মা নেন তিনটি করে উইকেট। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৮১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ভারত জেতে ১১৪ রানে।

ফাইনালে শ্রীলঙ্কা

অন্য সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। ২২ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি (India Women) ভারত-শ্রীলঙ্কা। উল্লেখ্য ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত ১৯ রানে জিতে সোনা পেয়েছিল। এবারও সেই শিরোপা ধরে রাখার লড়াই হরমনপ্রীতদের সামনে।

এশিয়ান গেমসে উজবেকিস্তানকে ১৯-০ উড়িয়ে ভারতের মহিলা হকি দলের দাপুটে শুরু


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment