জিমে যেতে হবে না, বাড়িতে কিনতেও হবে না কোনো ভারী যন্ত্র। (Mobile Gym) একটি ছোট্ট মারুতি ইকোতেই গোটা জিম গুছিয়ে বেঙ্গালুরুর আবাসনে পৌঁছে যাচ্ছেন দুই তরুণ ট্রেনার। তাঁদের তৈরি ‘Unleash 45’-এ এখন ষাট-সত্তর বয়সি বাসিন্দারাও নিয়মিত ওয়েট ট্রেনিং করছেন। বছরের শুরুতে জানুয়ারিতে মাত্র পাঁচ সদস্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগের সদস্যসংখ্যা এখন ৮০-১০০।
রান্নাঘরের চাপ থেকে জিমের পুশ-আপ
৭০ বছরের ঊষা শেখর একসময় রান্নাঘরে প্রেসার কুকার তুলতেও হাতের দুর্বলতা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। চিকিৎসক ভাইঝি, যোগ প্রশিক্ষক এবং পুরনো বন্ধুর পরামর্শে শুরু করেন স্ট্রেন্থ ট্রেনিং। (Mobile Gym) প্রথমে ২.৫ কেজি ওজন তুললেও এখন তিনি ৭.৫ কেজি পর্যন্ত তুলতে পারেন, এমনকী পুশ-আপও দেন।
হঠাৎ কেন গাড়িতে জিম?

ঋতিক রাধাকৃষ্ণন (২৬) ও ভূমিকা জয়ন্না (২৫) আগে অ্যাপার্টমেন্টে ফ্রিল্যান্স ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করতেন। কিন্তু কমিউনিটির জিমের সরঞ্জাম ব্যবহার নিয়ে বাসিন্দাদের আপত্তি শুরু হয়। সেখান থেকেই নিজেদের সরঞ্জাম নিয়ে যাওয়ার ভাবনা। (Mobile Gym) ইউরোপের মোবাইল বা ভ্রাম্যমান জিমের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা একটি সেকেন্ড-হ্যান্ড মারুতি ইকো কিনে সেটির আসন খুলে ফেলেন।
শেফালির ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, ইতিহাস স্মৃতির
Mobile Gym: ৪-৫ লাখে তৈরি ‘মোবাইল জিম’
প্রায় ৪-৫ লাখ টাকা খরচ করে তৈরি হয় এই মোবাইল জিম। পুরো অর্থই তাঁরা নিজেরা দিয়েছেন। ভ্যানে রয়েছে ডাম্বেল, কেটেলবল, স্ল্যাম বল, মেডিসিন বল, ব্যাটেল রোপ, রেজিস্ট্যান্স ব্যান্ড-সহ আরও নানা সরঞ্জাম। পিছনের কাঠের বাক্সগুলি যাত্রার সময় ওজন রাখার জায়গা, আবার ওয়ার্কআউটের সময় প্লায়মেট্রিক জাম্প বক্স হিসেবেও ব্যবহৃত হয়। ঋত্বিক জানান, “এটা চ্যালেঞ্জিং, কিন্তু আমরা এটা উপভোগও করছি, কারণ এটাই আমরা করতে ভালোবাসি।”
৭৩ বছরেও ১০টি পুশ-আপ!
(Mobile Gym) প্রতিটি সেশনে ওয়ার্ম আপ, মোবিলিটি এবং পুরো বডি ওয়েট এক্সারাইজের পর থাকে ‘ফিনিশার’। ৭৩ বছরের এক সদস্য এখন টানা ১০টি পুশ-আপ করতে পারেন। সফটওয়্যার পেশার নিরুপা ৪ কেজির কেটেলবল দিয়ে শুরু করে তিন মাসের মধ্যে ২০ কেজি সুইং করতে সক্ষম হয়েছেন। তাঁর দাবি, নিয়মিত ওয়ার্কআউটের পর রক্ত পরীক্ষার রিপোর্টেও তিনি উন্নতি দেখেছেন।
Mobile Gym: ৫ থেকে ১০০ সদস্য, এবার কলকাতাতেও পরিকল্পনা

Unleash 45-এ এখন ৮-৯ জন প্রশিক্ষক কাজ করছেন। প্রত্যেককে নিজস্ব কারিকুলামের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তারপর সেশন নেওয়ার অনুমতি দেওয়া হয়। বেঙ্গালুরুর পর দ্বিতীয় বড় গাড়ি নিয়ে কেরালা ও কলকাতাতেও পৌঁছনোর পরিকল্পনা রয়েছে ঋতিক-ভূমিকাদের। সপ্তাহান্তে শিশুদের জন্যও টেনিস কোর্টে ফিটনেস সেশন চালান তাঁরা।
ক্যাটরিনা ওজন বাড়া নিয়ে নিয়ে ট্রোলিং, জবাব দিতে কী করলেন ক্ষুব্ধ সলমন?












