একই টাকা খরচ করেও এবার কম সুবিধা পাবেন Airtel এর কিছু গ্রাহক। ১৬১ টাকার ডেটা ভাউচারে বিভিন্ন সার্কেলে বদল এনেছে ভারতী Airtel. কোথাও আগের সুবিধা থাকলেও, কোথাও ডেটা বাড়ানো হয়েছে। একইসঙ্গে কমানো হয়েছে ভ্যালিডিটি। ফলে কার্যত বাড়ছে ডেটা ব্যবহারের খরচ। (Airtel Recharge Plan)
কী বদলেছে ১৬১ টাকার প্ল্যানে?
ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী Airtel এর ১৬১ টাকার প্ল্যানটি নতুন নয়। দেশের বিভিন্ন সার্কেলেই এই ডেটা ভাউচার চালু রয়েছে। তবে সম্প্রতি কিছু সার্কেলে এর সুবিধায় পরিবর্তন করা হয়েছে। এই প্ল্যান ব্যবহার করতে হলে গ্রাহকের একটি সক্রিয় বেস Prepaid প্ল্যান থাকতে হবে। কারণ ১৬১ টাকার ভাউচারে নিজস্ব সার্ভিস ভ্যালিডিটি থাকে না। অর্থাৎ বেস প্ল্যানের ভ্যালিডিটি না থাকলে এই ডেটা ভাউচার কাজ করবে না। (Airtel Recharge Plan)
দিল্লিতে ৩০ দিন, চেন্নাইয়ে ১৫ দিন
দিল্লি সার্কেলে এখনও আগের সুবিধাই রয়েছে। সেখানে ১৬১ টাকায় ১২ জিবি ডেটা পাওয়া যায়। এর সঙ্গে আলাদা কোনও সুবিধা নেই। এই ডেটার ভ্যালিডিটি ৩০ দিন। তবে চেন্নাই সার্কেলে একই দামের প্ল্যানে বদল আনা হয়েছে। সেখানে এখন ১৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ ভ্যালিডিটি অর্ধেক হয়ে গিয়েছে। যদিও ডেটার পরিমাণ ১২ জিবি থেকে বাড়িয়ে ১৫ জিবি করা হয়েছে।
বেশি ডেটা, কিন্তু কম ভ্যালিডিটি
ডেটার পরিমাণ বাড়লেও কমেছে ব্যবহারের সময়কাল। ফলে যাঁরা দীর্ঘ সময় ধরে ডেটা ভাউচার ব্যবহার করেন, তাঁদের জন্য নতুন করে রিচার্জ করার প্রয়োজন বাড়তে পারে। একই দামে কম সময়ের সুবিধা পাওয়ায় কার্যত প্ল্যানটির খরচ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। ভারতে মোবাইল ডেটা ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। সেই পরিস্থিতিতে গ্রাহকদের বেশি ডেটা ব্যবহারের মাধ্যমে Airtel-এর গড় আয় বা ARPU বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে নতুন করে ট্যারিফ বাড়লে Airtel-এর ARPU ৩০০ টাকা পার করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। (Airtel Recharge Plan)











