রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের নিম্নচাপ! বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা, কোন কোন জেলার সতর্কতা?

Published on: September 21, 2026
weather update
---Advertisement---

পুজোর আগেই বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর (weather update)।

weather update: মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মধ্য ও বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান রয়েছে। এই নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপ এবং পরবর্তী ২৪ ঘন্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। আগামীকাল থেকে ২৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত ওডিশা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (weather update)।

দক্ষিণে ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা রয়েছে উপকূলের জেলাগুলিতে। ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম,বর্ধমান এবং বীরভূম জেলাতে। এর মধ্যে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর সহ সমুদ্র তীরবর্তী অংশে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার।

উত্তরে কমবে বৃষ্টি

উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি।

কলকাতাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment