কলকাতা লিগের মিনি ডার্বিতে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ। ডার্বি ম্যাচে বিতর্কিত রেফারিং এবং মোহনবাগানের বিরুদ্ধে হওয়া গোলের ‘রিপ্লে’-র দাবি না মানায় আসন্ন আইএফএ শিল্ড থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াল মহামেডান স্পোর্টিং। শিল্ড বয়কটের কথা জানিয়ে দিলেন, মহামেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিব বেলাল আহমেদ। আইএফএ সচিব অনির্বান দত্তর কাছে তাঁদের না খেলার কথা জানান তিনি। রবিবারই এর আঁচ পাওয়া গিয়েছিল। সোমবার তাদের সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল (mohammedan)।
mohammedan: অফসাইড গোলে চ্যাম্পিয়ন মোহনবাগান!
কলকাতা লিগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে সায়ন বন্দ্যোপাধ্যায়ের করা গোলটি অফসাইড ছিল বলে অভিযোগ তোলে মহামেডান। ওই ম্যাচের পুনর্নির্ধারিত বা রিপ্লের দাবি জানিয়ে আইএফএর কাছে আবেদন করে সাদা-কালো শিবির। আইএফএ সচিব অনির্বাণ দত্ত স্পষ্ট জানিয়ে দেন, ম্যাচ পুনরায় খেলার কোনও সুযোগ নেই। মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর উদাহরণ টেনে আইএফএ সেই দাবি খারিজ করে। সোমবার আইএফএর সঙ্গে জরুরি বৈঠকের পরেও মহামেডান কর্তারা তাঁদের সিদ্ধান্তে অনড় থাকেন এবং শিল্ড বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন (mohammedan)।
ছয় দলের লিগ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। মোহনবাগান মাঠে উদ্বোধনী ম্যাচ। এখন প্রশ্ন মহামেডান সরে দাঁড়ানোয় পরিবর্ত দল কোনটি। আইএফএ সচিব অনির্বান দত্ত বলেছেন মহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধি এসে জানিয়েছেন লিগের মিনি ডার্বির রিপ্লের ব্যবস্থা হলে তারা খেলবেন। কিন্তু তা সম্ভব নয়। তবে বিষয়টি তদন্ত করে রেফারির দোষ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। তবে কোনও ক্লাবের সরে দাঁড়ানো স্পোর্টিং মেন্টালিটি নয়। ভবিষ্যতে আবার কোনও টুর্নামেন্টে একই ধরনের অভিযোগ তোলার পরিস্থিতি তৈরি হলে কি সরে দাঁড়াবে। আইএফএর কোনও টুর্নামেন্টে আইএফএর অনুমোদিত কোনও ক্লাব সরে দাঁড়ালে তা শাস্তিযোগ্য কি না খতিয়ে দেখবে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। মহামেডান স্পোর্টিং সরে দাঁড়ানোয় পাঁচটি দলের শিল্ড হতে পারে। কোনও অনুরোধ করা হবে না। এদিকে শিল্ডের প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান সুপারজায়ান্ট। পূর্ন শক্তির দিয়ে খেলবে তারা। লিগের ট্রফি সম্ভবত শিল্ডের উদ্বোধনী ম্যাচের দিন মোহনবাগান সুপারজায়ান্টের হাতে তুলে দেওয়া হবে।












