রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

খরা কাটল ২৮ বছরের, এশিয়াডে রুপো জিতলেন মীরাবাই চানু

Published on: September 23, 2026
---Advertisement---

২৮ বছরের খরা কাটালেন মীরাবাই চানু (Mirabai Chanu)। অলিম্পিক্স, কমনওয়েলথ গেমসের মঞ্চে বারবার তেরঙ্গা উড়লেও এশিয়ান গেমসের পদক ছিল অধরা। এবার সেই ব্যবধানই কমালেন মীরাবাই চানু (Mirabai Chanu)। বুধবার জাপানের নাগোয়ায় এশিয়ান মঞ্চে ভারোত্তোলনে মহিলা বিভাগে ৪৯ কেজি বিভাগে রুপো জিতে ইতিহাস গড়লেন মণিপুরের এই মেয়ে। এর আগে ১৯৯৮ সালে ২৮ বছর আগে ব্যাঙ্কক এশিয়াডে কর্ণম মালেশ্বরী এশিয়ান গেমসের মহিলা বিভাগে ৬৩ কেজিতে রুপো জিতেছিলেন (mirabai chanu)।

mirabai chanu: প্রথম পদক চানুর

এদিন স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১১ কেজি—সব মিলিয়ে মোট ১৯৮ কেজি ওজন তুলে রুপো নিশ্চিত করেন তিনি। অন্যদিকে, সোনার পদক ছিনিয়ে নিয়েছেন উত্তর কোরিয়ার রি সং-গুম। পাশাপাশি এদিন স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৯১ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেয়েছেন ইন্দোনেশিয়ার উইজায়ানা লুলুক দিয়ানি ত্রি (mirabai chanu)।

বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি

মণিপুরের লড়াকু মেয়ে মীরাবাই চানু। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছেন। বারবার ব্যর্থ হয়েও তিনি হাল ছাড়েননি। গত বছর হাংঝৌ এশিয়ান গেমসেও (Asian Games 2026) হাত ফস্কে ছিল পদক। চতুর্থ স্থানে জায়গা পেয়েও মন খারার নিয়ে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু তবুও হাল ছাড়েননি। বয়স হার মানলেও তিনি হার মানবেন না। জাপানের নাগোয়ার মঞ্চে নেমে মীরাবাই বুঝিয়ে দিলেন, জেদ আর অধ্যবসায় থাকলে বয়স শুধুই একটা সংখ্যা মাত্র।

কমনওয়েলথ গেমসের মঞ্চে তিনি স্বর্ণপদক হ্যাটট্রিক করেছেন (২০১৮ গোল্ড কোস্ট, ২০২২ বার্মিংহাম এবং ২০২৬ গ্লাসগো)। এর আগে ২০১৪ গ্লাসগো গেমসে তিনি রুপো জিতেছিলেন। তবে জাপানের নাগোয়ার এই রুপো শুধু তাঁর ব্যক্তিগত বৃত্তই সম্পূর্ণ করল না, বিশ্বমঞ্চে ভারতীয় ভারোত্তোলনের (Sports News) ছবিটাও ফের একবার উজ্জ্বল করে তুলল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “খরা কাটল ২৮ বছরের, এশিয়াডে রুপো জিতলেন মীরাবাই চানু”

Comments are closed.