---Advertisement---
lifezone nursing home

বক্সায় ফের Royal Bengal Tiger, ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ডোরাকাটা

January 17, 2026 4:34 PM
---Advertisement---

বক্সার জঙ্গলে দীর্ঘদিন পর অবশেষে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে একটি বিরাট দেহের ডোরাকাটা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বনদপ্তরে। বন বিশেষজ্ঞরা মনে করছেন, ভুটান থেকে এই রয়্যাল বেঙ্গল টাইগারটি বক্সার জঙ্গলে আসতে পারে। যদিও ওখানে বাঘের উপস্থিতি সচরাচর প্রত্যাশিত নয়, তবুও এই ছবি পাওয়ার পর নতুন করে আশার আলো দেখছেন বনকর্তারা। (Royal Bengal Tiger)

গত বৃহস্পতিবার রাত ৮টা ১৯ মিনিটে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে। শুক্রবার সেই ছবি প্রকাশ করেছে রাজ্যের বনদপ্তর। বনকর্তাদের প্রাথমিক অনুমান, ভুটান থেকে বাঘটি এই বনাঞ্চলে আসতে পারে। তবে অসমের বনাঞ্চলের সঙ্গেও বক্সা টাইগার রিজার্ভের সংযোগ রয়েছে। ফলে ঠিক কোন এলাকা থেকে বাঘটি এখানে এসেছে, তা এখন খতিয়ে দেখছে বনদপ্তর। ক্যামেরায় ধরা পড়া বাঘটি পুরুষ না স্ত্রী, তা এখনও চিহ্নিত করা যায়নি। (Royal Bengal Tiger)

অবশেষে নতুন বছরের শুরুতেই বক্সায় বাঘের ছবি ক্যামেরাবন্দি হওয়ায় বনদফতরের দাবি, সেখানে বাঘের বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে। বন্যপ্রাণ বিভাগের রাজ্যের প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিয়াল বলেন, “বক্সায় বাঘের আনাগোনার প্রমাণ মিলেছে। এটা প্রমাণ করে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে বাঘ থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে।” তিনি আরও জানান যে, বনাঞ্চলের সব জায়গায় ট্র্যাপ ক্যামেরা পাতা থাকে না, তাই অনেক সময় বাঘ থাকলেও তা ক্যামেরায় ধরা পড়ে না। (Royal Bengal Tiger)

বর্তমানে ওই বাঘটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। বনদপ্তর প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করছে। তবে ধরা পড়া বাঘটি পুরুষ না স্ত্রী, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বনকর্তারা। বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার কাজ চলছে। বক্সার জঙ্গলে বাঘের এই পুনরাবির্ভাব বন্যপ্রাণ প্রেমীদের মধ্যে কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে। (Royal Bengal Tiger)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment