এক হাতে গাড়ির স্টিয়ারিং, অন্যহাতে ঝড়ছে রক্ত। রণবীরের এই লুকেই কুপোকাত নেটপাড়া। বৃহস্পতিবার সঞ্জয় লীলা বনশালি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War)-এ অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) প্রথম লুক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই। ছবির পোস্টারে ভিন্টেজ অবতারে ধরা দিয়েছেন রণবীর (Ranbir Kapoor)।
পোস্টারে দেখা যাচ্ছে, নীলচে রঙের ক্লাসিক ভিন্টেজ গাড়ির চালাচ্ছেন রণবীর। চোখে গোল সানগ্লাস, সরু গোঁফ, চুল ব্যাক ব্রাশ করা। পরনে রয়েছে হালকা রঙের নিট পোলো শার্ট। গাড়ির বাইরে রাখা তাঁর ক্ষতবিক্ষত ও রক্তমাখা হাত। আর এক হাত গাড়ির স্টিয়ারিং-এ। এই গোটা দৃশ্যই ছবির পুরো পরিবেশ বুঝিয়ে দিচ্ছে। যা ঘিরে দর্শকদের মধ্য়ে কৌতূহল তুঙ্গে (Ranbir Kapoor)।
Ranbir Kapoor: কবে মুক্তি পাচ্ছে এই ছবি?
২০২৪-এ এই ছবির কাজ শুরু হয়। রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাট অভিনীত এই ছবির শুটিং শেষ হয় চলতি এই মাসেই। এখন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজে মনোযোগ দিয়েছেন। বৃহস্পতিবার এই সংস্থার তরফে ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, “ওহ রুতবা, ওহ রব, ওহ জুনুন… লাভ অ্যান্ড ওয়ার মুক্তি পাচ্ছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি৷”
প্রায় ১৭ বছর পর ফের সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে হাত মেলালেন রণবীর কাপুর। ২০০৭ সালে বনশালীর সঙ্গে ‘সাঁওরিয়া’ ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতেই অভিনয় করে প্রথম বলিউডে পা রেখেছিলেন রণবীর। এবার একফ্রেমে আলিয়া ও ভিকি কৌশলকেও দেখা যাবে। ছবি মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং ছবিটির থিয়েট্রিক্যাল পার্টনার আইম্যাক্সেও দেখা যাবে। হিন্দি ছাড়াও এই ছবি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে।












