রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৪ দিন বন্ধ ব্যাঙ্ক, গ্রাহকদের সুবিধার্থে টিপস ব্যাঙ্কের

Published on: September 24, 2026
Bank Strike
---Advertisement---

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে এখনই তা সেরে নিন। কারণ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর ডাকে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬, তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তাব রয়েছে। তার আগে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার হওয়ায় সাধারণ শাখাভিত্তিক পরিষেবায় টানা কয়েক দিন সমস্যা তৈরি হতে পারে। যদিও মাঝে রবিবার অর্থাৎ ২৭ তারিখ ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে গ্রাহকদের আগেভাগেই সতর্ক করছে বিভিন্ন ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) জানিয়েছে, ধর্মঘটের সময়ে শাখায় গিয়ে করা পরিষেবা ব্যাহত হতে পারে। তাই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের কাজ আগে করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই ধরনের সতর্কবার্তা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও দিচ্ছে।

Bank Strike: রবিবারও খুলবে ব্যাঙ্ক

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ২৭ সেপ্টেম্বর, রবিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলির শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। RBI-এর অনুমোদন নিয়ে ওই দিন ব্যাঙ্কের শাখা, অফিস, এটিএম-সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট চালু থাকবে বলে কেন্দ্র জানিয়েছে। এর ফলে ধর্মঘট শুরুর আগে গ্রাহকেরা জরুরি কাজ সেরে নেওয়ার সুযোগ পাবেন।

তবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ধর্মঘট চলাকালীন শাখায় গিয়ে নগদ টাকা জমা বা তোলা, চেক সংক্রান্ত কাজ, অ্যাকাউন্টের কিছু পরিষেবা বা কর্মীর সাহায্য প্রয়োজন এমন কাজে সমস্যা বা দেরি হতে পারে। বিশেষ করে সময়সীমার মধ্যে শেষ করতে হবে এমন কাজ থাকলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করাই ভালো।

এটিএম, ইউপিআই ও মোবাইল ব্যাঙ্কিংই ভরসা

গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে ব্যাঙ্কগুলি। SBI-এর পরামর্শ, প্রয়োজন হলে এটিএম ও ADWM ব্যবহার করে নগদ তোলা যেতে পারে। এছাড়াও Customer Service Point (CSP) থেকে প্রয়োজনীয় পরিষেবা নেওয়ার কথা বলা হয়েছে।

অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO, মোবাইল ব্যাঙ্কিং, UPI এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা। অর্থাৎ ধর্মঘট মানেই সব ধরনের ব্যাঙ্কিং পরিষেবা একেবারে বন্ধ হয়ে যাবে, এমনটা নয়। মূল সমস্যা হতে পারে শাখায় গিয়ে কর্মীর সাহায্য নিয়ে করতে হয় এমন কাজে। (Bank Strike)

তাই গ্রাহকদের পরামর্শ, ২৮ সেপ্টেম্বরের আগে প্রয়োজনীয় শাখাভিত্তিক কাজ সেরে নিন। হাতে নগদের প্রয়োজন থাকলে আগে থেকে পরিকল্পনা করুন এবং সাধারণ লেনদেনের জন্য এটিএম, ইউপিআই ও অনলাইন ব্যাঙ্কিংয়ের মতো বিকল্প মাধ্যম ব্যবহার করুন।

QR কোড ঢাকবে কালো কাপড়ে, ২ অক্টোবর ‘No UPI Day’


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now