(No UPI Day) ১৫ অক্টোবর থেকে ₹২,০০০-এর বেশি নির্দিষ্ট UPI লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে প্রতিবাদ। এরই প্রতিবাদে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে ‘No UPI Day’ পালনের ডাক দিয়েছে একাধিক বণিক সংগঠন। ওই দিন দোকানে থাকা UPI QR কোড, স্ক্যানার ও সাউন্ডবক্স কালো কাপড়ে ঢেকে রাখার পরিকল্পনা রয়েছে।
No UPI Day: দেশজুড়ে প্রতিবাদের ডাক
মহারাষ্ট্র চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার (MACCIA)-এর সভাপতি রবীন্দ্র মঙ্গাভে জানিয়েছেন, শুধু মহারাষ্ট্র নয়, দেশের বিভিন্ন রাজ্যের বণিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেবে। MACCIA-সহ প্রায় ৫০০টি সংগঠন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানাবে। খুচরো ব্যবসায়ী, ডিস্ট্রিবিউটর, জুয়েলারি ও ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনও প্রতিবাদে রয়েছে।
১৫ অক্টোবর থেকে কী বদলাবে?
নতুন কাঠামোয় ₹২,০০০-এর বেশি যোগ্য Person-to-Merchant (P2M) UPI লেনদেনে ব্যবসায়ীর উপর ০.৪ শতাংশ MDR বসবে। তবে প্রতি লেনদেনে সর্বোচ্চ চার্জ হবে ₹৩০০। Person-to-Person (P2P) লেনদেন এবং ₹২,০০০ বা তার কমের ব্যবসায়িক পেমেন্টে এই চার্জ থাকবে না। মাসে ₹১ লক্ষ পর্যন্ত গ্রহণকারী ছোট P2M বিক্রেতারাও ছাড়ের আওতায় থাকবেন। (No UPI Day)
উৎসবের মরসুমে কমতে পারে রান্নার তেলের দাম, মাস্টারস্ট্রোক কেন্দ্রের
ব্যবসায়ীদের আপত্তি কোথায়?
AICPDF সভাপতি ধৈর্যশীল পাটিলের দাবি, কম মুনাফায় চলা খুচরো ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটরদের উপর অতিরিক্ত খরচ চাপবে। ভোজ্যতেল ব্যবসায়ী সংগঠনের সভাপতি শঙ্কর ঠাক্কারও বলেন, UPI-তে প্রতিটি লেনদেনের রেকর্ড থাকায় ব্যবসা আরও স্বচ্ছ হয়েছে। তাঁদের বক্তব্য, এই ব্যবস্থায় চার্জ বসানো সেই স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থার উপরই অতিরিক্ত বোঝা তৈরি করবে।
No UPI Day: পেট্রল পাম্প, শেয়ার বাজারেও প্রশ্ন
পেট্রল ডিলাররাও MDR থেকে ছাড় চেয়েছেন। এ নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। অন্যদিকে, স্টকব্রোকারদের লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। এই ক্ষেত্রে MDR ০.০২ শতাংশ, সর্বোচ্চ ₹৩০০ পর্যন্ত। SEBI চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে জানিয়েছেন, বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা খতিয়ে দেখবে।
ব্যবসায়ী সংগঠনগুলির দাবি, MDR প্রত্যাহার না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। অক্টোবর ২-এর কর্মসূচি তাই ১৫ অক্টোবরের নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে সরকারের উপর চাপ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।












1 thought on “QR কোড ঢাকবে কালো কাপড়ে, ২ অক্টোবর ‘No UPI Day’”
Comments are closed.