মণ্ডপে দাঁড়িয়ে দুর্গাপ্রতিমার দিকে তাকালেই চোখে পড়ে একটি বিশেষ দৃশ্য। সপরিবারে উমা রয়েছেন সামনে এবং আর ঠিক তাঁর মাথার উপরে, চালচিত্রের মাঝখানে শান্তভাবে বসে রয়েছেন মহাদেব। মেয়ে যখন বাপের বাড়িতে এসেছেন, তখন স্বামীর এই উপস্থিতি কেন? নিছক শিল্পীর কল্পনা নয়। এর পিছনে রয়েছে শিব-শক্তির সম্পর্কের গভীর তাৎপর্য। (Durga Puja Tradition)
শিব ছাড়া কি অসম্পূর্ণ দুর্গার আরাধনা?
পুরাণ এবং তন্ত্রশাস্ত্রে শিব ও শক্তিকে একে অপরের পরিপূরক বলা হয়েছে। শিব হলেন ‘পুরুষ’। অর্থাৎ পরম চেতনা বা সত্তা। আর দুর্গা হলেন ‘প্রকৃতি’ বা মহাশক্তির প্রতীক। তাই একজনকে বাদ দিয়ে অন্যজনের অস্তিত্ব সম্পূর্ণ হয় না। (Durga Puja Tradition) শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শক্তিরূপিণী দুর্গার আরাধনাও শিবকে ছাড়া পূর্ণতা পায় না। তন্ত্রশাস্ত্রে শিবকে শক্তিহীন অবস্থায় নিষ্ক্রিয় বলেই ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ শক্তি না থাকলে শিবও কার্যকর নন।
চালচিত্রে কেন মহাদেব?
শারদীয়ায় উমা চার সন্তানকে নিয়ে মর্ত্যে, অর্থাৎ তাঁর বাপের বাড়িতে আসেন। পুরাণের কাহিনিতে শিবকে সঙ্গে নিয়ে আসার কোনও বাধ্যবাধকতা নেই। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তবে মণ্ডপে তাঁর উপস্থিতি কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে স্বামী-স্ত্রীর চিরন্তন বন্ধনে। বিশ্বাস করা হয়, কৈলাস ছেড়ে মর্ত্যে এলেও উমা কখনও শিবের থেকে বিচ্ছিন্ন নন। সেই অটুট সম্পর্ককেই প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয় দুর্গাপ্রতিমার চালচিত্রে। (Durga Puja Tradition)
দুর্গার মাথার ঠিক উপরে মহাদেবের অবস্থান তাই নিছক সাজসজ্জা নয়। এটি শিব ও শক্তির অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক। লোকবিশ্বাসেও মনে করা হয়, দেবীর সঙ্গে মহাদেবের এই উপস্থিতি তাঁদের চিরন্তন দাম্পত্য বন্ধনকে তুলে ধরে। তাই বাংলার বহু দুর্গাপ্রতিমার চালচিত্রে আজও কেন্দ্রে দেখা যায় মহাদেবকে। (Durga Puja Tradition)













2 thoughts on “দুর্গার মাথার উপরে কেন থাকেন মহাদেব? পুরাণের গল্পে লুকিয়ে বিশেষ তাৎপর্য”
Comments are closed.