রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সংখ্যালঘুদের সমর্থনেই ভোট, হুমায়ুনের গড়ে জিতে বার্তা BJP-র শাখারভের

Published on: October 9, 2026
Rejinagar Bypoll Result
---Advertisement---

শুক্রবার, ৯ অক্টোবর রেজিনগর উপনির্বাচনের ফল প্রকাশিত হলো। ৭৪ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। এই জয় উৎসর্গ করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে। হুমায়ুন কবীরের গড় হিসেবে পরিচিত রেজিনগরের ধারা ভেঙে বড় জয় পেলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। তবে জয়ের উচ্ছ্বাসের মাঝেও প্রতিপক্ষের প্রতি সৌজন্য দেখাতে ভুললেন না তিনি। ভোটে জেতার পর শাখারভ জানালেন, রেজিনগরের উন্নয়নের স্বার্থে হুমায়ুন কবীরের কাছ থেকে পরামর্শ নিতে চান তিনি। তাঁর কথায়, রাজনীতিতে হুমায়ুন তাঁর চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আগামী দিনে এলাকার উন্নয়নে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।

এদিন ভোটে জয়ের পর শাখারভ জানান, তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ২৯ হাজার ৯১৪। এই বিপুল জয়ের কৃতিত্ব রেজিনগরের সমস্ত ভোটারকে দিয়েছেন তিনি। শাখারভের কথায়, এই জয় ভারতীয় জনতা পার্টির জয়। একই সঙ্গে এই জয় তিনি উৎসর্গ করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে।

Rejinagar Bypoll Result: সংখ্যালঘুদের সমর্থনেই বড় জয়, দাবি মুখ্যমন্ত্রীর

রেজিনগরের ফল প্রকাশের পরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, সংখ্যালঘুদের সমর্থন ছাড়া এত বড় জয় সম্ভব হতো না। তাঁর বক্তব্য, সংখ্যালঘুদের নিয়ে যে প্রচার করা হয়েছিল, তা উপেক্ষা করেই তাঁরা বিজেপির পাশে দাঁড়িয়েছেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে এখন ভয়মুক্ত ও ভরসার পরিবেশ তৈরি হয়েছে। ১৯৭২ সালের নির্বাচনের সময় যে ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল, এবারের ভোটে তার কোনও পুনরাবৃত্তি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘুরা সরকারের সঙ্গে থাকতে চান এবং সেই কারণেই বিজেপিকে ভোট দিয়েছেন বলে দাবি শুভেন্দুর। পাশাপাশি, সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারে পাঠানোর যে ভয় দেখানো হয়েছিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পুজোয় এবার ১০ টাকায় নতুন জামা, বাংলায় চালু হলো ‘নমো শপিং মল’

হুমায়ুনের গড়ে বদলের ইঙ্গিত

রেজিনগরে শাখারভ সরকারের এই জয় রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে হুমায়ুন কবীরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে বিজেপির এমন জয় নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু করেছে। তবে জয়ের পর আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের অভিজ্ঞতাকে স্বীকার করে তাঁর কাছ থেকেই উন্নয়নের পরামর্শ নেওয়ার কথা বলে রাজনৈতিক সৌজন্যের বার্তাও দিয়েছেন শাখারভ। এখন নজর, রেজিনগরের উন্নয়ন নিয়ে আগামী দিনে তিনি কী কী পদক্ষেপ করেন সেদিকে। (Rejinagar Bypoll Result)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সংখ্যালঘুদের সমর্থনেই ভোট, হুমায়ুনের গড়ে জিতে বার্তা BJP-র শাখারভের”

Comments are closed.