রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জমি হাঁকিয়ে বেআইনি নির্মাণ, “স্টপ ওয়ার্ক”-এর নোটিশ দিলো রাজপুর-সোনারপুর পুরসভা

Published on: October 10, 2026
Rajpur Sonarpur Municipality
---Advertisement---

জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ পেতেই তৎপর প্রশাসন। সঙ্গে সঙ্গে “স্টপ ওয়ার্ক “-এর নোটিশ জারি করল পুরসভা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের উত্তর গড়িয়া বটতলা এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকার বেআইনি ভাবে জমি দখল করে এই বেআইনি নির্মাণের অনুমতি দেয়। এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে শনিবার রাজপুর-সোনারপুর পুরসভার তরফে একটি “স্টপ ওয়ার্ক “-এর নোটিশ জারি করা হয় (Rajpur Sonarpur Municipality)।

Rajpur Sonarpur Municipality: “সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? “

স্থানীয় বাসিন্দা শিবম পাঠকের অভিযোগ, এই বহুতল নির্মাণের অনুমোদন দেয় পূর্বতন সরকার। তাঁর অভিযোগ, “সোনারপুরের উত্তর গড়িয়া বটতলার মতো জনবহুল এলাকায় কিভাবে বহুতল একটি ব্লিডিং তৈরির অনুমোদন দেওয়া হলো? তাঁর দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি দেখা হোক।”

অন্যদিকে, সোনারপুর ৫ নং মন্ডল সভাপতি বিশ্বজিৎ নস্কর (Rajpur Sonarpur Municipality) বলেন, “এই বিল্ডিং নির্মাণকারী অমিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকার সাধারণ মানুষের। এতদিন পুলিশ প্রশাসন অভিযোগ পেয়েও ব্যবস্থা নেয়নি। বিজেপি ক্ষমতায় এসেছে বিল্ডিং-এর সঠিক নথি পুরসভা জমা দিতে বলেছে। বিল্ডিং বেআইনি ভাবে গড়ে উঠলে প্রশাসন তা ভেঙে দেবে”।

‘নিয়ম না মানলে পুলিশ ব্যবস্থা নেবে’ : দেবাশিস ধর

সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর বলেন, “বলেন আমাদের এখানে নিয়ম না মেনে বড় বড় বিল্ডিং তৈরী হয়েছে, কনস্ট্রাকশন হচ্ছে কোনও অনুমতি নেই, কে অনুমতি দিয়েছে, কিভাবে প্ল্যান অনুমোদন হয়েছে কেউ জানে না। পুরসভার কাছে অভিযোগ আসে, আমরা বলি প্ল্যান দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে। পরবর্তী সময়ে কোনও দুর্ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসন দায়ী করবে।এতদিন যা হয়েছে আমরা সব ডকুমেন্ট দেখছি, নিয়ম মানা না হলে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। জি প্লাস ৩২ বিল্ডিং যা সাইড জায়গা থাকে সেই জায়গা নেই। বিল্ডিংটা নিয়ম না মেনে তৈরি হচ্ছিল।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now