রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রিয়াধ বিমানবন্দরে ফের হুথি হামলা, মৃত ১২, আহত ৩০৯

Published on: October 11, 2026
Houthi Strike on Riyadh Airport
---Advertisement---

এক সপ্তাহের মধ্যে তৃতীয় হামলা সৌদি আরবের রাজধানী রিয়াধের আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবারের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। আহত ৩০৯। আচমকা বিস্ফোরণে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দিতে হয় বিমানবন্দরের পরিষেবা। বাতিল করা হয় একাধিক উড়ান, আবার কিছু বিমানকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। ঘটনার পরেই মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দু’জন বাংলাদেশের বাসিন্দা। এ ছাড়াও আমেরিকা, জর্ডন, প্যালেস্তাইন, সিরিয়া, সুদান ও মিশরের এক জন করে নাগরিকের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সের পাশাপাশি হেলিকপ্টারও ব্যবহার করা হয়। (Houthi Strike on Riyadh Airport)

এক সপ্তাহে তিনবার হামলা, প্রশ্নের মুখে নিরাপত্তা

এই হামলার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। কারণ, হামলার আগে কোনও সতর্কবার্তা জারি হয়নি। এর আগে একই সপ্তাহের আরও দু’টি হামলায় চারজনের মৃত্যু হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল সৌদির একটি বাণিজ্যিক বিমানও। শনিবারের ঘটনার পর রিয়াধগামী বিমানগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। বিমান চলাচলের উপর নজর রাখা ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এও উড়ান বাতিল ও অন্যত্র পাঠানোর তথ্য উঠে আসে।

ফের নেপালে প্রকৃতিক দুর্যোগ, গোরখায় ভয়াবহ বন্যা, জলের তোড়ে ভেসে গেল তিন সেতু

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা?

হামলার খবর পেয়ে ট্রাম্প একে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। সৌদি আরবের সঙ্গে হাত মিলিয়ে হুথিদের বিরুদ্ধে আমেরিকা সামরিক অভিযানে যোগ দেবে কি না, প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওও হামলার নিন্দা করেছেন। নিহতদের মধ্যে এক মার্কিন নাগরিক রয়েছেন বলেও জানান তিনি। (Houthi Strike on Riyadh Airport)

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে রয়েছে সৌদি আরব। ২০২২ সালের সমঝোতায় সংঘর্ষ অনেকটা কমলেও সম্প্রতি ফের উত্তেজনা বেড়েছে। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের নতুন অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার মধ্যেই রিয়াধ বিমানবন্দরে পরপর হামলা। ফলে এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রিয়াধ বিমানবন্দরে ফের হুথি হামলা, মৃত ১২, আহত ৩০৯”

Comments are closed.