রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভিজবে পঞ্চমী থেকে দশমী, কেমন থাকবে পুজোর আবহাওয়া?

Published on: October 15, 2026
Weather Update_1
---Advertisement---

পুজোর আনন্দে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না তো? এই চিন্তা এখন অনেকেরই মাথায়। সেই কারণেই চতুর্থী থেকেই শুরু ভিড়, পঞ্চমীতেও ছবিটা বদলাবে না। আর সব পরিকল্পনাই নির্ভর করে অনেকটা আবহাওয়ার উপর। তবে পুজোর দিনগুলিতে বড়সড় বৃষ্টির দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টির জন্যও কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। তবে পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর অষ্টমী থেকে দশমী, এমনকি একাদশী পর্যন্তও রাজ্যের বেশিরভাগ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর বেশিরভাগ দিনেই রাজ্যের প্রায় সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোর আনন্দে বড়সড় বাধা পড়ার আশঙ্কা আপাতত নেই।

Weather Update: পঞ্চমী থেকে সপ্তমী, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পঞ্চমীর দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

ষষ্ঠীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তমীতেও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের দু-একটি জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

ধরপাকড়ের পরেও দমছেন না দীপকেরা, ফের তেরঙ্গা মিছিলের ডাক

অষ্টমী থেকে দশমী, পুজোর বাকি দিনগুলি কেমন কাটবে?

পুজোর পরের দিনগুলিতে আবহাওয়া আরও অনুকূল থাকার সম্ভাবনা। অষ্টমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। অর্থাৎ অষ্টমী, নবমী ও দশমীতে বড়সড় বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

উত্তরবঙ্গেও অষ্টমী থেকে একাদশী পর্যন্ত বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তার আগে রবিবার, সপ্তমীতে দার্জিলিং ও কালিম্পংয়ের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। (Weather Update)

সব মিলিয়ে, পুজোর দিনগুলিতে নিম্নচাপ বা ঝড়-বৃষ্টির কোনও বড় দুর্যোগের পূর্বাভাস নেই। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকারই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। ফলে বৃষ্টির চিন্তা কিছুটা সরিয়ে রেখে পুজোর পরিকল্পনা করতেই পারেন দর্শনার্থীরা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ভিজবে পঞ্চমী থেকে দশমী, কেমন থাকবে পুজোর আবহাওয়া?”

Comments are closed.