রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্যারা এশিয়াডে ভারতের ঝুলিতে জোড়া পদক মেয়েদের, হতাশ করল পুরুষ বিভাগ

Published on: October 19, 2026
---Advertisement---

এশিয়ান প্যারা গেমসে প্রথম দিনেই ভারতের ঝুলিতে জোড়া পদক। সোমবার একই ইভেন্টে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ১ বিভাগে সোনা-রুপো দুই পদক পেল ভারতের মেয়েরা। সোনা জিতলেন মোনা আগরওয়াল ও রুপো পেলেন অবনী লেখারা (asian para games 2026)।

asian para games 2026: নজির গড়লেন মোনা

রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন মোনা। এশিয়াডে শুটিংয়ে সপ্তম সিরিজের পর ২৫০ স্কোর করে সোনা জেতেন মোনা আগরওয়াল। ভাঙেন অবনীর আগের ২৪৯.৬ পয়েন্টের নজির। রুপো জিতে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিক্সের ছাড়পত্র পেলেন অবনী। চিনের ঝাং কুইপিংয়ের পূর্ববর্তী এশিয়ান প্যারা গেমসের কোয়ালিফিকেশন রেকর্ড ভেঙে ষষ্ঠ সিরিজের শেষে ৬২৯.১ পয়েন্ট সংগ্রহ করে নতুন নজির গড়েন মোনা। অন্যদিকে, টোকিও ও প্যারিস প্যারালিম্পিক্সে ইতিহাস গড়ালেন অবনী লেখারা (asian para games 2026)।

পুরুষদের বিভাগে হতাশ ফল

এশিয়ান প্যারা গেমসে শুটিংয়ে মহিলা বিভাগে জয় এলেও ভারতকে হতাশ করল পুরুষদের বিভাগ। কোনও পদকই আনতে পারল না ঘরে। জয়ের মুখ থেকেও ফিরতে হলো শুটার মহাবীর স্বরূপ উনহালকরকে। তবে পঞ্চম বিভাগ পর্যন্ত দুর্দান্ত লড়াই চালিয়েছেন তিনি। চতুর্থ স্থানে পৌঁছেও ছিটকে যান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ২০৫.৯ স্কোর করেন। ফলে হাতছাড়া হয় ব্রোঞ্জও। এর আগে উনহালকর ৬১৭.৪ পয়েন্ট করে ফাইনালে উঠেছিলেন। এই একই সিরিজে অংশ নিয়েছিলেন রাকেশ নিডাগুন্ডি। তিনি ১৪১.৫ স্কোর করেন। সপ্তম স্থান অর্জন করেন তিনি। অন্যদিকে, ৬০৫.২ স্কোর করে মূল লড়াইয়ে জায়গা পাননি শুটার আনন্দ কৃষ্ণন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “প্যারা এশিয়াডে ভারতের ঝুলিতে জোড়া পদক মেয়েদের, হতাশ করল পুরুষ বিভাগ”

Comments are closed.