লোহিত সাগরে জুকার দ্বীপের কাছে জাহাজে ভয়ঙ্কর হামলা সৌদি বাহিনীর। ওই জাহাজে ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন বলেন খবর। সেখান থেকে ইয়েমেন সেনারা তাঁদের উদ্ধার করে। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে (saudi arabia attacks)।
এক্স-এ পোস্ট করে হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি (saudi arabia attacks) জানিয়েছেন, “সৌদি বাহিনী জুকার দ্বীপের কাছে একটি ভারতীয় জাহাজকে টার্গেট করেছে। যেটিতে ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন।” আরও বলা হয়েছে, “সৌদি শত্রুপক্ষের এই বেপরোয়া কর্মকাণ্ডে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচল হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলির উচিত সৌদিকে এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ড থেকে বিরত রাখা।”
এ প্রসঙ্গে, ইয়েমেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে এবং ১৪ জন ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। আরও জানানো হয়েছে, “আজ ইয়েমেন উপকূলে একটি জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি ঘটনার খবর আমাদের নজরে এসেছে। আমরা ঘটনাটির বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি এবং এই ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করব।”
saudi arabia attacks: দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ভারতীয় নাগরিক
সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন নিহত হয়েছেন এবং দুজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, “সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতে দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনায় যে দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। এছাড়া দুজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করছি। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল এবং আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
সৌদি আরবে হামলার নিন্দা ভারতের
এই ঘটনার পর বৃহস্পতিবার ভারত-সৌদি আরবে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এর মধ্যে ২১ অক্টোবর কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি অ্যারামকোর শাইবাহ তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ভারতের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, “আমরা সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি পরিকাঠামোর ওপর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানাই। এর মধ্যে ২১ অক্টোবর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত সৌদি অ্যারামকোর শাইবাহ তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। দুর্ভাগ্যবশত, এসব হামলার ফলে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।” ভারত সৌদি আরবের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। এদিকে, হুথিদের অভিযোগ, এই সপ্তাহে সৌদি বাহিনী ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।












