রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভালো তৃণমূল হয়েও চিড়ে ভেজেনি, মমতাকে নেতৃত্ব মেনে সুর নরম মদন-শিউলির

Published on: October 24, 2026
---Advertisement---

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তাঁদের সম্পর্কে চির ধরেছে। ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন মদন মিত্র। রাজ্যে পালা বদলের পর থেকেই নানা মন্তব্যে নেত্রীকে আক্রমণ শানিয়েছেন তিনি। তবে এবার উলাট পুরাণ। এবার কি মমতা শিবিরে ঝুঁকতে চাইছেন মদন? হাবেভাবে অন্তত তেমনটাই ইঙ্গিত দিলেন তিনি (mamata banerjee)।

mamata banerjee: “মমতা বন্দ্যোপাধ্যায়ই আল্টিমেট তৃণমূল”

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন মিত্র জানান, তিনি কামারহাটিতে ঢুকতে পারছে না, কাজ করতে পারছে না। তাই হয়তো রাজনীতি থেকে অবসর নেবেন। এরপর তিনি আরও বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আল্টিমেট তৃণমূল”। তবে কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ফিরতে চাইছেন তাঁর একসময়ের ছায়াসঙ্গী? এ দিন বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠকে বসে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। সেই বৈঠকে যোগ দিতে আসেন চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন থেকে শুরু করে অরূপ রায়, মদন মিত্রের মতো নেতারা। বৈঠকে ঢোকার আগেই মদন মিত্র বলে বসেন যে তাঁর কাছে আল্টিমেট নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (mamata banerjee)।

তিনি আরও বলেন, “ভোট কন্ট্রোল যারা করে আর টিয়া পাখি নিয়ে যারা বসে, তাদের সঙ্গে আমি নেই। মেট্রোপলিটন তৃণমূল ভবনে এসেছি। দুই জায়গাতেই আবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা। তবে তলায় কি ব্রত? পরমব্রত না অনুব্রত, তা লেখা নেই।” তিনি আরও বলেন, “মানুষ খুব বুদ্ধিমান। মানুষ জানে, ডাবল ইঞ্জিনের পরে ট্রিপল ইঞ্জিন না হলে কাজ বন্ধ হয়ে যাবে। কিছু লড়াই বোর্ড গড়তে আর কিছু লড়াই রিংয়ে আছি বোঝাতে লড়তে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাকি বন্ধুদের ডাকছেন। একবার বলতে পারতেন আসুন আমরা একসঙ্গে লড়ি। তারপর না হয় ভাবতাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আল্টিমেট তৃণমূল। সিরিয়াসলি রিংয়ে নামলে সিরিয়াসলি লড়ব।”

“মমতা আমার নেত্রী” : শিউলি সাহা

কামারহাটির বিধায়ক মদন মিত্রের এই মন্তব্য নিয়ে মুখ খুললেন ঋতপন্থী বিধায়ক শিউলি সাহা। বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমের সামনে ‘রাজনীতিকে ঘৃণা করি’ বলে চোখের জলে মমতাকে বিজয়ার বার্তা দেন ঋতশিবিরে নাম লেখানো কামারহাটির তৃণমূল বিধায়ক। শুক্রবার শিউলি সাহা বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী’।

মদনের প্রসঙ্গ টেনে শিউলি বলেন, “মদনদা যা বলেছেন, ঠিক। কেউ কথা রাখেনি। এটা আমার একার কথা নয়, সব বিধায়কদের একই অবস্থা।” নির্বাচন কমিশনের উদ্দেশে শিউলির বার্তা, “২৯৪ আসনের একটি আসনে আমি বিধায়ক। নির্বাচন কমিশন থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি। দিনের পর দিন নিরাপত্তার অভাবে ভুগছি।” প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেন শিউলি। তাঁর কথায়, “এসপি, ওসি, বিডিও সকলকে জানিয়েছি। নিজের গণ্ডির বাইরে গিয়ে বিজেপি নেতাদেরও বলেছি। কিন্তু নিরাপত্তার কথা উঠতেই সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন কি না, সাংবাদিকদের প্রশ্নে শিউলি সাহা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। ওঁকে প্রণাম, শ্রদ্ধা জানাই। কিন্তু ওঁর সামনে যাওয়ার মতো পরিস্থিতি বর্তমানে নেই।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now