রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হোয়াটসঅ্যাপ হ্যাক হলে আতঙ্ক নয়, ৬ সংখ্যার কোডেই মিলতে পারে সমাধান

Published on: October 24, 2026
---Advertisement---

হঠাৎ দেখলেন, নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর খুলতে পারছেন না। পরিচিতদের কাছে আপনার নম্বর থেকে মেসেজ যাচ্ছে, অথচ সেই মেসেজ আপনি পাঠাননি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ করা জরুরি। কারণ, অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করলে ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে পরিচিতদের সঙ্গে যোগাযোগ, সবকিছুই ঝুঁকির মুখে পড়তে পারে। তবে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। (WhatsApp Account Recovery)

কীভাবে ফিরে পাবেন অ্যাকাউন্ট?

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কারও দখলে চলে গেলে প্রথমেই নিজের ফোন নম্বর দিয়ে ফের অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এর জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া নির্দেশ অনুসরণ করে নিজের নম্বরটি লিখতে হবে। এরপর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোড দিয়ে অ্যাকাউন্টটি পুনরায় চালু করতে হবে। এই ছয় সংখ্যার কোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা অন্য ডিভাইসগুলি স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। ফলে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। (WhatsApp Account Recovery)

টু-স্টেপ ভেরিফিকেশন পিন চাইলে কী করবেন?

অ্যাকাউন্ট ফের চালু করার সময় হোয়াটসঅ্যাপ টু-স্টেপ ভেরিফিকেশন পিন চাইতে পারে। এই পিন জানা না থাকলে সমস্যা হতে পারে। বিশেষ করে, আপনার অজান্তে অন্য কেউ এই নিরাপত্তা ব্যবস্থা চালু করে দিলে।এমন পরিস্থিতিতে পিন না জানা থাকলে সাত দিন অপেক্ষা করে ফের চেষ্টা করতে হবে। তবে ছয় সংখ্যার SMS কোড দিয়ে পুনরায় রেজিস্টার করার পরই অন্য ব্যবহারকারী নিজে থেকেই লগ আউট হয়ে যাবেন।

কীভাবে সুরক্ষিত রাখবেন অ্যাকাউন্ট?

হোয়াটসঅ্যাপের রেজিস্ট্রেশন কোড কখনও অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। এমনকী পরিচিত বা পরিবারের সদস্যদের সঙ্গেও নয়। শুধু পাসওয়ার্ড বদলালে হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তিকে সরানো যায় না। সে ক্ষেত্রে নিজের নম্বর দিয়ে ফের রেজিস্ট্রেশন করাই মূল পদক্ষেপ। পাশাপাশি, অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে বন্ধু ও পরিবারের সদস্যদের সতর্ক করুন। কারণ, প্রতারক আপনার পরিচয় ব্যবহার করে তাঁদের কাছে মেসেজ পাঠাতে পারে। অন্য কেউ আপনার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে রেজিস্টার করার চেষ্টা করলেও সংস্থার তরফে বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাই এমন কোনও সতর্কবার্তা পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি। (WhatsApp Account Recovery)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now