---Advertisement---

Smriti Palaash: পলাশ মুচ্ছলের ইনস্টাগ্রাম থেকে উধাও ‘স্মৃতি’র স্মৃতি, জল্পনা তুঙ্গে

January 25, 2026 5:04 PM
---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভারতীয় মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে থাকা সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন তিনি।

যদিও এই ঘটনার অনেক আগেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে পলাশের সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছিলেন স্মৃতি। তবে পলাশের ইনস্টাগ্রাম প্রোফাইলে একসময় স্মৃতি মান্ধানার সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ছিল- জন্মদিনের শুভেচ্ছা, ভ্রমণের স্মৃতি থেকে শুরু করে একাধিক ব্যক্তিগত মুহূর্ত। কিন্তু হঠাৎ করেই সেই সমস্ত ছবি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নজরে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। Smriti Palaash

পলাশ মুচ্ছল ও স্মৃতি মন্ধানার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলেছে। বিয়ে পর্যন্ত এগিয়েও হঠাৎ ইতি ঘটে তাদের সম্পর্কের। পলাশ স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন। যদিও এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি স্মৃতি। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে স্মৃতির ঘনিষ্ট বন্ধু দাবি করেছেন বিয়ের রাতে তিনি উপস্থিত ছিলেন এবং পলাশকে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। স্মৃতির ক্রিকেটার বান্ধবীরা পলাশকে মারধরও করেন। যদিও এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন পলাশ। এমন পরিস্থিতির মধ্যেই পলাশের ইনস্টাগ্রাম থেকে স্মৃতি-সংক্রান্ত সব ছবি মুছে যাওয়ায় নতুন করে প্রশ্ন তুলছে।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পলাশ মুচ্ছল বা স্মৃতি মান্ধানা কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য বা বিবৃতি দেননি। ফলে তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সব মিলিয়ে, ইনস্টাগ্রাম থেকে ছবিগুলি মুছে দেওয়ার ঘটনাকে ঘিরে অনুরাগী ও নেটিজেনদের কৌতূহল ক্রমেই বাড়ছে। এখন দেখার এই জল্পনার অবসান কবে এবং আদৌ কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে কি না। Smriti Palaash

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment