বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া (Cyclone Arnab) ‘অর্ণব’ বুধবার ভোরে আছড়ে পড়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। ঝড়ের দাপটে বিপর্যস্ত উপকূলীয় এলাকা, ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে অন্ধ্রপ্রদেশ ও ওডিশায়। ঘূর্ণিঝড়ের সরাসরি অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে না হলেও তার পরোক্ষ প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Cyclone Arnab: অন্ধ্র উপকূলে ল্যান্ডফল, ঘণ্টায় ১৫০ কিমি ঝোড়ো হাওয়া
ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, বুধবার রাত ১টা ২০ মিনিট নাগাদ অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে, ইয়ানামের দক্ষিণে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। ঝড়ের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বুধবার সকালেও ঝড়ের কেন্দ্র উপকূলের কাছে প্রায় স্থির ছিল। পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফল প্রক্রিয়া আরও কয়েক ঘণ্টা চলেছে। ইতিমধ্যেই অন্ধ্রের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও গাছ উপড়ে পড়ার খবর মিলেছে। ওডিশা উপকূলেও দুর্যোগ চলছে।
ভোররাতেই কলকাতায় বৃষ্টি, আবহাওয়ার বদল
(Cyclone Arnab) ঘূর্ণিঝড় অর্ণবের পরোক্ষ প্রভাবে বুধবার ভোরে থেকেই কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। রাতের দিকে উপকূলবর্তী দক্ষিণবঙ্গেও বৃষ্টির দেখা মেলে। আপাতত এখন কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
গত বছরের হুঁশিয়ারি, এ বার পুজোর ট্রেন্ড; ‘এই বাঁশে কে উঠেছে’ ডায়লগেই রিলের বন্যা
দক্ষিণবঙ্গে বৃষ্টি, চার জেলায় ভারী বর্ষণের সতর্কতা
বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের আকাশে কালো মেঘের সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Cyclone Arnab) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতি-শুক্রে বাড়বে দুর্যোগ, উত্তরবঙ্গেও বৃষ্টি
(Cyclone Arnab) বৃহস্পতিবার ও শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে ধসের আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
একই দিনে দ্বিতীয় ‘এনকাউন্টার’, সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনে নিহত অভিযুক্ত











