রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Published on: October 29, 2026
Weather Update
---Advertisement---

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। (Weather Update)

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার দুর্যোগের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। (Weather Update)

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বেরনো এড়িয়ে চলা এবং নিরাপদ আশ্রয়ে থাকার দিকে নজর দেওয়া জরুরি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now