ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টেকনিশিয়ানদের ভোটে নতুন আশার আলো, টলিউডের পরিবেশ নিয়ে কী বললেন মিঠুন?

Published on: November 1, 2026
---Advertisement---

টলিউডে দীর্ঘদিনের অশান্তি কাটিয়ে কি এবার ফিরবে সুস্থ পরিবেশ? নতুন নেতৃত্বের হাত ধরে বাংলা চলচ্চিত্র জগতে কি শুরু হবে নতুন অধ্যায়? টেকনিশিয়ানদের গিল্ডের নির্বাচন ঘিরে এমনই প্রত্যাশা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। তবে অতীতের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও পিছপা হলেন না মহাগুরু। তাঁর দাবি, টলিউডের পরিবেশ একসময় শুধু খারাপ হয়নি, কার্যত শেষ হয়ে গিয়েছিল। (Mithun Chakraborty on Tollywood Election)

টেকনিশিয়ান স্টুডিওতে ভোটের আবহ

গত কয়েক মাস ধরে একের পর এক বিতর্কে উত্তপ্ত হয়েছে টলিপাড়া। কখনও অভিযোগ-পাল্টা অভিযোগ, কখনও গ্রেফতারি ও মামলা-মোকদ্দমা, আবার কখনও শুটিং বন্ধ কিংবা পরিচালক-অভিনেতাদের বয়কট। সব মিলিয়ে বাংলা বিনোদন জগতে তৈরি হয়েছিল অস্থিরতা। অবশেষে সেই পরিস্থিতি কাটিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। শনিবার, ৩১ অক্টোবর থেকে টেকনিশিয়ান স্টুডিওতে শুরু হয়েছে বিভিন্ন টেকনিশিয়ান গিল্ডের নির্বাচন। রবিবার, ১ নভেম্বর পর্যন্ত চলবে ভোটগ্রহণ। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর টলিউডের সাংগঠনিক ক্ষেত্রে এই প্রথম এত বড় নির্বাচনী প্রক্রিয়া। ফলে ভোট ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। (Mithun Chakraborty on Tollywood Election)

‘টলিউড শেষ হয়ে গিয়েছিল’, কেন বললেন মিঠুন?

শনিবার সকালে ভোটগ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখতে টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছন মিঠুন চক্রবর্তী। কালো পোশাক, মাথায় কালো টুপি এবং গলায় উত্তরীয় পরে স্টুডিওপাড়ায় হাজির হন তিনি। সেখানে টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে টলিউডের পুরনো পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অভিনেতা। তাঁর কথায়, “খারাপ নয়, শেষ হয়ে গিয়েছিল! কেউ টলিউডে এসে কাজ করতেই চাইছিল না। সবাই বাইরে বেরিয়ে যাচ্ছিল।” মিঠুন জানান, একসময় টলিউডের মানুষদের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল। কিন্তু পরে সেখানে একনায়কতন্ত্র তৈরি হয়েছিল। যদিও কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাননি তিনি। বরং বর্তমান পরিস্থিতির উপর আস্থা রাখার কথা বলেছেন।

বাংলা ছবির জন্য কী বার্তা দিলেন অভিনেতা?

বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়েও নিজের মতামত জানিয়েছেন মিঠুন। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের তরফে ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। ফলে প্রযোজকদের আরও বেশি করে বাংলা ছবি তৈরিতে এগিয়ে আসা উচিত। একইসঙ্গে মাল্টিপ্লেক্সগুলিতে বাধ্যতামূলকভাবে বাংলা ছবি দেখানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি।মিঠুনের মতে, গণতন্ত্র ও সংবিধান মেনেই এগিয়ে যেতে হবে। এখন নতুন নেতৃত্বের হাত ধরে টলিউডে কাজের পরিবেশ কতটা বদলায়, সেদিকেই নজর থাকবে গোটা বিনোদন মহলের। (Mithun Chakraborty on Tollywood Election)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now