ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

WhatsApp-এ এক মেসেজেই পান PF-এর ব্যালেন্স, নতুন পরিষেবা চালু করল EPFO

Published on: November 1, 2026
---Advertisement---

এবার থেকে প্রভিডেন্ট ফান্ড (PF)-এর ব্যালান্স জানতে আর EPFO-র অফিসে যাওয়ার প্রয়োজন নেই। WhatsApp-এর মাধ্যমেই PF অ্যাকাউন্টের ব্যালান্স, সাম্প্রতিক লেনদেন এবং পাসবুকের তথ্য জানতে পারবেন সদস্যরা। রবিবার এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর ৭৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই নতুন পরিষেবার সূচনা করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। পাশাপাশি, নিষ্ক্রিয় PF অ্যাকাউন্টে ১ হাজার টাকা পর্যন্ত জমা থাকলে নির্দিষ্ট শর্তে স্বয়ংক্রিয়ভাবে সেই টাকা ফেরানোর ব্যবস্থাও চালু করার ঘোষণা করা হয়েছে। (EPFO WhatsApp PF Balance Check)

হোটাসঅ্যাপেই মিলবে PF-এর যাবতীয় তথ্য

রবিবার EPFO-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মনসুখ মাণ্ডব্য জানান, নতুন WhatsApp পরিষেবার মাধ্যমে সদস্যরা নিজেদের PF ব্যালান্স, শেষ পাঁচটি লেনদেন এবং পাসবুকের তথ্য দেখতে পারবেন। পাশাপাশি, PMVBRY প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে সহায়তা পাবেন তাঁরা। এর ফলে সাধারণ পরিষেবার জন্য EPFO-র দফতরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।

১ হাজার টাকা পর্যন্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় নিষ্পত্তি

নিষ্ক্রিয় PF অ্যাকাউন্টের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিয়েছে EPFO। আধার যাচাই করা রয়েছে, এমন নিষ্ক্রিয় অ্যাকাউন্টে জমার পরিমাণ ১ হাজার টাকা বা তার কম হলে সদস্যদের আলাদা করে কোনও দাবি জমা দিতে হবে না। পরিচয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করার পর EPFO নিজেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করবে। সংস্থার হিসাব অনুযায়ী, প্রায় ১ লক্ষ অ্যাকাউন্টের মোট ৫ কোটি টাকা এর ফলে উপকৃত সদস্যদের কাছে পৌঁছতে পারে।

দ্রুত হচ্ছে PF-এর টাকা তোলার প্রক্রিয়া

প্রযুক্তির ব্যবহারে PF-এর টাকা তোলার প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত হয়েছে। EPFO-র CITES 2.01 ব্যবস্থার মাধ্যমে ক্লেইম সেটেলমেন্টের গড় সময় কমে ২০২৬ সালের অক্টোবর মাসে ২.৫৭ দিনে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে মনসুখ মাণ্ডব্য জানান, ৭৪ বছরের যাত্রায় EPFO দেশের কর্মীদের কাছে একটি ভরসার প্রতিষ্ঠান হয়ে উঠেছে। বর্তমানে ৮ কোটিরও বেশি সদস্যের অবদানে এই সংস্থার মোট তহবিলের পরিমাণ ৩২ লক্ষ কোটি টাকা।(EPFO WhatsApp PF Balance Check)

কর্মীদের সুবিধার উপর জোর

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব চন্দ্রভূষণ কুমার বলেন, সামাজিক সুরক্ষার সুবিধা শুধু সংগঠিত ক্ষেত্রের কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কাছেও এই সুবিধা পৌঁছে দিতে হবে। অন্যদিকে, কেন্দ্রীয় ভবিষ্যনিধি কমিশনার EPFO-র পরিষেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য এবং কর্মীবান্ধব করার উপর জোর দেন। এদিন অনুষ্ঠানে EPFO-র পক্ষ থেকে সাতটি প্রকাশনাও প্রকাশ করা হয়। সংস্থার ৭৫তম বর্ষে কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে আরও নতুন প্রযুক্তি ও পরিষেবা চালুর আহ্বান জানান কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। (EPFO WhatsApp PF Balance Check)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now