হরমুজে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান। এবার অবাধে হরমুজে প্রবেশ করতে পারবে ভারতীয় জাহাজ। শুধুমাত্র ভারত নয়, ভারতের পাশাপাশি চিন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজগুলিকে হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ থেকে অব্যাহতি দিয়েছে ইরান। এমনই সিদ্ধান্তের কথা জানালেন, ইরানের একজন প্রভাবশালী নেতা (strait of hormuz)।
strait of hormuz: কী বলল ইরান?
এ প্রসঙ্গে, মঙ্গলবার ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির ডেপুটি-চেয়ারম্যান (strait of hormuz) আমির হায়াত-মোগাদ্দাম, ‘ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি’ (আইএসএনএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি তুলে ধরেন। স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, “আমরা বর্তমানে ভারত, চিন, ইরাক ও কাতারকে হরমুজ প্রণালীতে ট্রানজিট সংক্রান্ত বিধিনিষেধ থেকে অব্যাহতি দিয়েছি। এসব দেশের জাহাজগুলি অবাধে চলাচল করতে পারে এবং আমেরিকানরাও সেগুলিকে বাধা দেয় না।”
ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির ডেপুটি-চেয়ারম্যান জানিয়েছেন, ইরান ভারতীয় ও চিনা জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় করে, তবে কাতারি জাহাজগুলিকে কোনও মাশুল ছাড়াই চলাচলের অনুমতি দেয়। ইরাকি জাহাজগুলিকে ট্রানজিট ফি দিতে হয় কি না, সে বিষয়ে তিনি কিছু উল্লেখ করেননি। তিনি আরও বলেন, জাহাজ চলাচলের ক্ষেত্রে বেজিংকেও ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে বাণিজ্য ও জ্বালানি খাতের ক্ষেত্রে চিন-ইরানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
অন্যদিকে, আমদানির ৯০ শতাংশ ভারতের LPG হরমুজ প্রণালী দিয়ে আসে। আমদানির অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫০ শতাংশের বেশি LPG এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। সার আমদানির ক্ষেত্রে ভারতের এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ।












