ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মুক্তির দিনেই ‘রামায়ণ’-এর প্রযোজনা সংস্থার শেয়ারে ধস, ৭ শতাংশ নামল প্রাইম ফোকাস

Published on: November 5, 2026
Prime Focus Share Drops
---Advertisement---

বিপুল প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার, ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: রাইজ় অফ আ লেজেন্ড’। কিন্তু ছবি মুক্তির দিনেই শেয়ার বাজারে বড় ধাক্কা খেল ছবির অন্যতম প্রযোজনা সংস্থা প্রাইম ফোকাস। বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) সংস্থাটির শেয়ারদর এক সময়ে প্রায় ৭ শতাংশ কমে ২৮৫ টাকায় নেমে আসে। (Prime Focus Share Drops)

নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শক এবং বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আগ্রহ ছিল। ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। ছবিটির প্রযোজনার সঙ্গে যুক্ত নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিয়োজ়।

মুক্তির আগে থেকেই অগ্রিম টিকিট বুকিংয়ে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে ‘রামায়ণ’। বড় বাজেট, আন্তর্জাতিক মানের ভিএফএক্স এবং তারকাখচিত অভিনেতাদের উপস্থিতির কারণে ছবিটি ঘিরে প্রত্যাশা তুঙ্গে। (Prime Focus Share Drops)

তবে সেই উন্মাদনার মধ্যেই প্রাইম ফোকাসের শেয়ারে পতন বিনিয়োগকারীদের নজর কেড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বড় কোনও ছবির মুক্তিকে ঘিরে প্রত্যাশা তৈরি হলেও তার প্রভাব সব সময়ে সংশ্লিষ্ট সংস্থার শেয়ারদরে ইতিবাচক হয় না। মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও শেয়ারদরে চাপ তৈরি করতে পারে। এখন ‘রামায়ণ’-এর বক্স অফিস সাফল্য আগামী দিনে প্রাইম ফোকাসের ব্যবসা এবং বিনিয়োগকারীদের মনোভাবে কতটা প্রভাব ফেলে, সে দিকেই নজর থাকবে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now