ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাত্র ৩৫ টাকায় একাধিক OTT, আরও সস্তার প্ল্যান Vi-তে! কী কী সুবিধা মিলছে?

Published on: November 6, 2026
vi 35 prepaid plan launched
---Advertisement---

যারা বাড়তি ডেটা ও বিনোদনের সুবিধা পেতে চান, সেইসব Vi গ্রাহকদের জন্য সুখবর। মাত্র ৩৫ টাকার প্রিপেইড প্ল্যানে থাকছে সুবিধা। এই প্ল্যানে থাকছে বিশেষ সুবিধা। কী কী পাবেন এই প্রিপেইড প্ল্যানের ডেটা ভাউচারে? এই প্ল্যানে ১ জিবি ডেটা পাবেন। এর মেয়াদ ৭ দিন। আর পাবেন Vi Movies & TV-এর যেকোনও দুটি প্রিমিয়াম OTT অ্যাপ ব্যবহারের সুযোগ। এর মেয়াদ ২৮ দিন। এই OTT সুবিধাটি শুধুমাত্র মোবাইল ফোনেই ব্যবহার করা যাবে (vi 35 prepaid plan launched)।

vi 35 prepaid plan launched: প্ল্যানে কী কী সুবিধা মিলবে?

আরও মজার ব্যপার হলো, এই ওটিটি (OTT) সুবিধাগুলি ডেটার মেয়াদের চেয়েও বেশি সময় ধরে কার্যকর হবে। অর্থাৎ, ১ জিবি ডেটা শেষ হয়ে গেলেও বা এক সপ্তাহ পর তার মেয়াদ ফুরিয়ে গেলেও, ব্যবহারকারীরা ২৮ দিন পর্যন্ত এই দুটি ওটিটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। সেই হিসেবে ধরলে, ডেটার জন্য প্রতিদিন খরচ পড়ছে মাত্র ৫ টাকা। যেহেতু এটি একটি অ্যাড-অন প্যাক, তাই এটি ব্যবহারের জন্য ব্যবহারকারীর Vi নম্বরে একটি সক্রিয় বেস প্রিপেইড প্ল্যান থাকা প্রয়োজন (vi 35 prepaid plan launched)।

এছাড়া, এতে কোনও কলিং বা এসএমএস সুবিধা অন্তর্ভুক্ত নেই। OTT অ্যাপের ক্ষেত্রে, Vi Movies & TV ব্যবহারকারীদের JioHotstar, SonyLIV, ZEE5, Lionsgate Play, ShemarooMe, ManoramaMAX এবং FanCode-সহ বেশ কয়েকটি OTT প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ দেয়। তবে, ৩৫ টাকার এই প্যাকেজটির মাধ্যমে ব্যবহারকারীরা ঠিক কোন কোন প্রিমিয়াম অ্যাপ বেছে নিতে পারবেন, তার সুনির্দিষ্ট তালিকা Vi এখনও প্রকাশ করেনি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now