ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মা কালীর আরাধনায় কোন সময়ই সবচেয়ে শুভ? জেনে নিন পুজোর নির্ঘণ্ট

Published on: November 7, 2026
Kali Puja 2026
---Advertisement---

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কার্তিক অমাবস্যার অন্ধকারে আলোর উৎসবে মাতবে বাংলা। (Kali Puja 2026) পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে শ্যামাপুজোর প্রস্তুতি। কোথাও তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ, কোথাও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। কুমোরটুলিতেও প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে। তবে উৎসবের আনন্দে মেতে ওঠার আগে জেনে নেওয়া জরুরি কালীপুজোর তিথি, নিশিকাল এবং পুজোর শুভ সময়। কখন থেকে শুরু অমাবস্যা? কখন করবেন মা কালীর আরাধনা?

ধনতেরাস ও ভূত চতুর্দশীর দিনক্ষণ

পঞ্জিকা অনুযায়ী, ৬ নভেম্বর, শুক্রবার ২০ কার্তিকে পালিত হয়েছে ধনতেরাস। সোনা, রুপো কিংবা নতুন বাসনপত্র কেনার জন্য বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত শুভ সময় নির্ধারিত ছিল। প্রচলিত বিশ্বাস, এই সময়ে কেনাকাটা করলে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

৭ নভেম্বর, শনিবার ভূত চতুর্দশী। বাঙালির ঘরে এই দিনে ১৪ রকম শাক খাওয়ার রীতি রয়েছে। পাশাপাশি সন্ধ্যায় পূর্বপুরুষদের স্মরণে এবং অশুভ শক্তির বিনাশ কামনায় জ্বালানো হয় ১৪টি প্রদীপ।

কবে শুরু অমাবস্যা? কখন কালীপুজোর শুভ সময়?

আগামী ৮ নভেম্বর, রবিবার দেশজুড়ে পালিত হবে দীপাবলি ও বাংলার শ্যামাপুজো। (Kali Puja 2026) কলকাতার পঞ্জিকা অনুযায়ী, ৮ নভেম্বর সকাল ১১টা ২৭ মিনিটে শুরু হবে কার্তিক অমাবস্যা। তিথি শেষ হবে ৯ নভেম্বর, সোমবার দুপুর ১২টা ৩১ মিনিটে।

(Kali Puja 2026) কালীপুজোর মূল আরাধনা হয় নিশিকালে। কালীপুজোর প্রধান শুভ সময়, অর্থাৎ নিশিকাল বা মহানিশা প্রহর রাত ১১টা ৩৯ মিনিট থেকে ১২টা ৩১ মিনিট পর্যন্ত। মোট স্থায়িত্ব ৫৩ মিনিট। পুজোর আয়োজকদের এই সময়ের হিসেব মাথায় রাখতে হবে।

আলোয় সাজবে বাংলা

অমাবস্যার ঘন অন্ধকার দূর করে আলোর রোশনাইয়ে সেজে উঠবে শহর থেকে গ্রাম। কোথাও মণ্ডপে মণ্ডপে হবে মা কালীর আরাধনা, আবার বাড়িতে বাড়িতে পালিত হবে দীপাবলি ও দীপান্বিতা লক্ষ্মীপুজো। উপোস, পুজো এবং সারারাত জেগে উৎসবে মেতে উঠবেন অসংখ্য ভক্ত। (Kali Puja 2026)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now