ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

২১ ফুটের ‘বড়মা’, ৪৩ বছরে পা দিল সুভাষগ্রামের শান্তি সংঘের পুজো

Published on: November 8, 2026
Subhashgram Shanti Sangha kali Puja
---Advertisement---

২১ ফুটের বিশাল প্রতিমা। ঢাকের আওয়াজ, ভক্তদের উচ্ছ্বাসে মহাসমারোহে উদ্বোধন হলো দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম রেল মাঠের শান্তি সংঘের কালীপুজোর। ৪৩ বছরে পদার্পণ করল এবছরের পুজো। এবারের পুজোকে ঘিরে শান্তি সংঘে উৎসবের আমেজ তুঙ্গে। রেল মাঠের এই পুজো বড় মায়ের পুজো নামেই পরিচিত। শনিবার উদ্বোধন হলো পুজোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপন মহারাজ। তাঁর হাতে ফিতে কেটেই উদ্বোধন। বড় মায়ের আরতিও করেন তিনি (Subhashgram Shanti Sangha kali Puja)।

Subhashgram Shanti Sangha kali Puja: উপস্থিত ছিলেন অভিনেত্রী মন্দাকিনী

পাশাপাশি এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বলিউডের অভিনেত্রী মন্দাকিনী। তাঁকে দেখতে ভিড় জামান এলাকার মানুষজন। সরকারি নির্দেশিকা মেনে মণ্ডপ হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব উপায়ে পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা।

পুজোর এক উদ্যোক্তার কথায়, “শ্যামাপুজো শুধু আমাদের ক্লাবের নয়, এটা এই অঞ্চলের সর্বজনীন পুজো। এই অঞ্চলের প্রতিটা মানুষ এই পুজোয় অংশ নেন। এই পুজোয় এবারের থিম ‘বড়মা’। এটা ২১ নম্বর ওয়ার্ড বলে, আমরা ‘বড়মা’-র ২১ ফুটের বিশাল প্রতিমা করেছি। সরকারি বিধিনিষেধ মেনে মন্ডপটি সম্পূর্ণ প্লাস্টিক বর্জন করে তৈরি করা হয়েছে। “সব মিলিয়ে ২১ ফুটের বড়মাকে দেখতে সুভাষগ্রামের শান্তি সংঘে দর্শনার্থীদের ভিড় যে বাড়বেই তা উদ্বোধনী অনুষ্ঠান থেকেই স্পষ্ট হয়ে গেল।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার জগদ্দলের গোদবেরিয়া মিলন সংঘের কালীপুজো এবছর ২৮তম বর্ষে পদার্পণ করল। এবছরের এই পুজোর থিম মোহনবাগান। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ফুটবল দলের খেলোয়াররা। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত ও প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দোপাধ্যায়।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now